লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ছাত্রকে মারার অপরাধে ঝিনাইদহে শিক্ষককে পিটিয়ে হাসপাতালে ভর্তি!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ছাত্রকে একটি চড় মারার অপরাধে ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকে পিটিয়ে জখম করেছে ঐ ছাত্রের অভিভাবক পক্ষের লোকজন। গুরুত্বর জখম হয়ে সেই সহকারি প্রধান শিক্ষক হাসপাতালে ভর্তি হয়ে কাতরাচ্ছেন। এঘটনায় এলাকাজুড়ে নিন্দার ঝড় বইছে।

জানা গেছে, ১৭ই অক্টোবর সন্ধ্যায় ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নের মুনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস স্থানীয় মুনুড়িয়া বাজারে ঔষধ খরিদ করতে একটি ফার্মেসির সামনে অপেক্ষা করতে থাকেন। এসময় মুনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের একসময়ের ছাত্র ও বর্তমান লেদ মিস্ত্রী জিহাদ (১৩) তার বাইসাইকেল সহকারি প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসের উপর উঠিয়ে দেই।

সেসময় মনোরঞ্জন বিশ্বাসের বাম হাতের কনুইতে প্রচন্ড আঘাত লাগে। মনোরঞ্জন বিশ্বাস সাবেক ছাত্র জিহাদের গালে একটি চড় মেরে বলেন দেখে চালাতে পারোনা? এরপর জিহাদ বাড়িতে ফিরে তার পিতা হারুন বিশ্বাস ও তার চাচা হান্নানকে ঘটনার কথা জানালে তারা প্রতিবেশি মুর্শিদ, সবদুল ও অজ্ঞাত কয়েকজনকে নিয়ে মনোরঞ্জন বিশ্বাসকে বেধড়ক ভাবে লাথি, ঘুষি ও চড় মারতে থাকে। এসময় মনোরঞ্জন বিশ্বাসের কান দিয়ে রক্ত ঝরতে থাকে। স্থানীয়রা খবর পেয়ে মনোরঞ্জন বিশ্বাসকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে ঘোড়শাল ইউনিয়নের মেম্বর সাধন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিল্টন ও এলাকর ম্বেম্বর রয়েছে, রয়েছে থানা পুলিশ। তাদের কাছে বিচার না দিয়ে নিজের হাতে আইন তুলে নিয়ে মুনুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাসকে এভাবে পিটানো চরম অন্যায় ও অপরাধ। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল জানান আমি খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলাম। অভিযোগ পেলেই আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। এবিষয়ে এলাকাবাসি জিহাদের পিতা হারুন বিশ্বাস ও তার চাচা হান্নান এবং প্রতিবেশি মুর্শিদ ও সবদুলসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।