লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চেয়ারম্যানের বিরুদ্ধে এক পুলিশ সদস্য ও তার খালাকে পেটানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার: সালিশ করে দেওয়ায় কথা বলে ডেকে নিয়ে এক পুলিশ সদস্য  ও তার খালাকে বেধড়ক পেটান্যোর অভিযোগ উঠেছে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দুই মাসলম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের  মৃত মোজাম আলীর স্ত্রী ছাবিনা খাতুন সম্প্রতি জমি বিক্রি করেছেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল ওহাবের নিকট। এই নিয়ে পরবর্তিতে বিরোধের সৃষ্টি হয়। ছাবিনা খাতুন এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ ওরেন। এক পর্যায়ে বিষয়টি ইউনিয়ন পরিষদে মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল উভয়পক্ষকে ডাকেন। ১৭ জুলাই ছাবিনা খাতুন তার বোনের ছেলে পুলিশ সদস্য সাব্বির আহমেদকে  (কনস্টেবল ৩৪৫৩, এপিবিএন শিরোমনি খুলনা কর্মরত)।

সাথে করে বেলগাছি ইউনিয়ন পরিষদে যান।  ইউনিয়ন পরিষদে পৌঁছলে চেয়ারম্যানের মাসলম্যান হিসেবে পরিচিত সাবেক ইউপি সদস্য ফরিদপুর গ্রামের বিপ্লব , ডামোশ গ্রামের মিনারুল ও বেলগাছি গ্রামের শাহিন বিচার করে দেওয়ায় কথা বলে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ও  টাকা চাওয়ার ঘটনার প্রতিবাদ করাতে দু মাসলম্যান পুলিশ সদস্য সাব্বির ও তার খালা ছাবিনা খাতুনকে ইউনিয়ন পরিষদের অন্য এক রুমে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে। আহত পুলিশ সদস্য আলমডাঙ্গার শেখপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ছুটিতে বাড়ি অবস্থান করছেন।

এ ঘটনায় পুলিশ সদস্য তার আহত খালাকে সাথে নিয়ে দুপুরে আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে  লিখিত অভিযোগ করেছেন।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও মামলা দায়ের করা হয়নি। মামলা দায়ের হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাঞ্চিত পুলিশ সদস্য সাব্বির আহমেদ জানান, ইউনিয়ন পরিষদে সালিশের স্থানে বহিরাগত ও মাসলম্যানরা উপস্থিত ছিল। এক পর্যায়ে চেয়ারম্যানের কয়েকজন লোক আমার খালাকে লাঞ্চিত করে, মারধর করেন। সে সময় আমি প্রতিবাদ করলে আমাকেও অন্যায়ভাবে মেরেছে। থানায় লিখিত অভিযোগ করেছেন আমার খালা।

বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক চঞ্চল জানান, গ্রাম আদালতে এ বিষয়ে সালিশ চলছিল। আমি পুলিশ সদস্যের বাড়ি কোথায় জানতে চায়। তিনি উত্তেজিত হয়ে আমাকে ধাক্কা দেন। এসময় উপস্থিত কয়েকজন উত্তেজিত হয়ে তাকে কিল ঘুষি মারেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।