লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মে, ২০২২ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ও মারপিটে কামাল হোসেনর নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। পুলিশ অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রেখেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ জেহালা এলাকার প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসনে(৬৪) আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের মাঝেরপাড়ার মৃত জাহান আলির ছেলে।

জানা যায়, আলমডাঙ্গা হারদি বামানগর গ্রামের স্বাধীন বিয়ের পর থেকে শ্বশুড় বাড়ি জেহালা গ্রামের মোতাহার হোসেনের বাড়িতে থাকে। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েক বছর ধরে একই এলাকার কামাল হোসেনের সাথে বিরোধ চলছিল।

সোমবার রাতে কামাল হোসেন ব্যাক্তিগত কাজে বাড়ি বাইরে আসেন। এরপর তাকে স্বাধীনসহ বেশ কয়েক জন মিলে ছুরিকাঘাত ও পিটিয়ে গুরুতর জখম করে মুন্সিগঞ্জ জেহালা এলাকার প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা জখম অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো: আহসানুল হক বলেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতের চিহৃ রয়েছে। মৃত অবস্থায় নিহতের স্বাজনরা হাসপাতালে নিয়ে আসে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ তদন্ত মো: আব্দুল আলিম বলেন, হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এখনও মামলা হয়নি। অভিযুক্তদের আটকে পুলিশের একাধিক দল কাজ করছে। জমিজমা সংক্রান্ত বিরোধ অথবা অন্য কোন ঘটনা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৭ মিনিট আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩২ মিনিট আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪৪ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫০ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫৫ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২০ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২০ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।