লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের ধাক্কায় স্ট্রোক করে বাবার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেলেন বৃদ্ধ পিতা নুর মোহাম্মদ (৬০) মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০ টার সময় জীবননগর পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মহানগর উত্তর পাড়ার বড়ো মসজিদের পাশে এ ঘটনা ঘটেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে নাসরিন আক্তারকে (৪০) আটক করে থানায় নিয়েছে। খবর পেয়ে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জীবননগর পৌর শহরের মহানগর উত্তর পাড়ায় বসবাসকারী নুর মোহাম্মদের সাথে স্বামী পরিত্যক্ত মেয়ে নাসরিন আক্তারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো।

এরই এক পর্যায়ে গতকাল রাত পৌনে ১০ টার সময় নাসরিন আক্তারের সাথে মা সাহিদা বেগমের ধস্তাধস্তি হয়। এ সময় পিতা নুর মোহাম্মদ ধস্তাধস্তি ঠেকাতে আসলে মেয়ে নাসরিন আক্তার তার পিতাকে ধাক্কাদিয়ে মাটিতে ফেলে দেয়। এতে বৃদ্ধ পিতা নুর মোহাম্মদ মাটিতে পড়ে গিয়ে স্ট্রোক করেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষনা করেন।


জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নেওয়া হয়েছে। এছাড়া নাসরিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।