লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৫ সদস্য বিনা ভোটে নির্বাচিত করায় লিগ্যাল নোটিশ

আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৫ সদস্য বিনা ভোটে নির্বাচিত করার ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার ইমরুল হক ও প্রধান শিক্ষক জিয়াউল হকসহ ১০ জনের বিরুদ্ধে উকিল নোটিশ প্রদান করা হয়েছে।


জানা যায়, সম্প্রতি আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠণের উদ্দেশ্যে ৫ জন ব্যক্তিকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত দেখানো হয়েছে। এলাকায় মাইকিং না করে, শিক্ষার্থি ও অভিভাবকদের অগোচরে পছন্দের ৫ ব্যক্তিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। অভিভাবক সদস্য নির্বাচনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করা হয়েছে।


এমন অভিযোগ তুলে ঘোষবিলা গ্রামের অভিভাবক আলাউদ্দীন, নজরুল ইসলাম, জামজামি গ্রামের জমির উদ্দীন ও পার্শ্ববর্তী ইবি থানার নৃসিংহপুরের ইয়াসিন আলীর পক্ষে চুয়াডাঙ্গা জজ কোটের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম গত ২৬ জানুয়ারি লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, বিদ্যালয় পরিচালনাে অ্যাডহক কমিটির সভাপতি রেজাউল করিম, অ্যাডহক কমিটির সদস্য সাইদুর ইসলাম, অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মল্লিকা খাতুন, প্রিজাইডিং অফিসার উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ইমরুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা আঞ্চলিক মহাপরিচালক বরাবর এ লিগ্যাগ নোটিশ প্রদান করা হয়েছে।


ছাত্র অভিভাবক ঘোষবিলা গ্রামের আলাউদ্দীন জানান, কোন প্রচার প্রচারণা ছাড়া ও সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রধান শিক্ষক তার পছন্দের ৫ ব্যক্তিকে সদস্য নির্বাচিত দেখিয়েছেন। অ্যাকাডেমিক সুপারভাইজারের যোগসাজসে প্রধান শিক্ষক এই অপকর্ম করেছেন।


অভিযুক্ত প্রধান শিক্ষক জিয়াউল হক বলেন, নিয়ম মাফিক সদস্য নির্বাচন করা হয়েছে। কোন অনিয়ম করা হয়নি। তাছাড়া, এখনও তো সভাপতি নির্বাচিত করা হয়নি।


অ্যাকাডেমিক সুপারভাইজার ইমরুল হক বলেন, বিধিমালা অনুসরণ করেই সদস্য নির্বাচনের নির্দেশনা দিয়েছিলাম প্রধান শিক্ষককে। তিনি সেটা না মানলে বা অনিয়ম করলে তার দায়ভার প্রধান শিক্ষককেই বহন করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫২ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৯ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।