লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ মে, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

গণধর্ষণের অভিযোগ তুলে স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে থানায় গিয়েও মামলা না করে ফিরে গেলেন দরিদ্র পিতা

আলমডাঙ্গার বেলগাছি গ্রামের স্কুলছাত্রীর বাপ মেয়ের গণধর্ষণের অভিযোগ নিয়ে থানায় গিয়েও মামলা না করে ফিরে গেলেন অভিযুক্তের প্রভাবশালী বাপের চাপে।


গতকাল ৭ মে শনিবার ভোর রাতে আলমডাঙ্গার বেলগাছি গ্রামের আব্দুল হান্নান তার ১৪ বছরের স্কুল পড়ুয়া মেয়েকে সাথে নিয়ে আলমডাঙ্গা থানায় উপস্থিত হন। সে সময় মেয়েটিকে গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির ছেলের নেতৃত্বে ৪ যুবক ধর্ষণ করেছে বলে দাবি করা হয়। কিন্তু দুপুর ১২ টার দিকে মামলা না করেই প্রভাবশালী ব্যক্তির চাপে ফিরে যান বলে অভিযোগ উঠেছে।


আব্দুল হান্নান ও তার কন্যা জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা ৪ যুবক তাকে পাশের বাঁশ বাগানে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে।
গ্রামের প্রভাবশালী ব্যক্তি মাহবুবুর রহমান মালিথার ছেলে তন্ময়সহ তার তিন বন্ধু ধর্ষণ করেছে বলে থানা পুলিশ ও সাংবাদিকদের নিকট দাবি করেন। পরে মামলা না করেই দুপুর ১২ টার দিকে মেয়েকে নিয়ে আব্দুল হান্নান থানা চত্বর ত্যাগ করেন।


পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, "মেয়ের বাবাকে অভিযোগ করার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি অভিযোগ করতে রাজি হন নি।"


পরে আব্দুল হান্নান বলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল। ঘটনা সত্য না। তাই মামলা করিনি।


প্রধান অভিযুক্তের বাপ গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তার চাপে মামলা করেন নি আব্দুল হান্নান। এমন মন্তব্য গ্রামের অনেকেরই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৭ মিনিট আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩২ মিনিট আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৪৪ মিনিট আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫০ মিনিট আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫৫ মিনিট আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২০ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২০ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।