লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কোটচাঁদপুর ইউনিয়ন নির্বাচনে আঃলীগ নেতার হুঙ্কার, বিরোধী পক্ষ কেউ যেন ভোট চাইতে না পারে!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের এক ইউনিয়ন সভাপতির হুঙ্কার বিরোধী পক্ষ কেউ যেন ভোট চেতে না পারে। এমন একটি ভিডিও সোসাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলার সকল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে ভোটাদের মাঝে ভীতি দানা বাঁধতে শুরু করেছে। ভিডিওতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন আবু বলেন, আমি শুনতে পেরেছি ইউনিয়ন আওয়ামী লীগের অনেকেই প্রচার করছেন আমি নৌকা মার্কার প্রার্থীর কাজ থেকে টাকা খেয়েছি। তাই তারা বলছেন একাই আমাকে নৌকার ভোট করতে হবে।

আমি বলতে চাই, আমি টাকা খেলে ৪/৫ লাখ টাকা খেতে পারতাম। কিন্তু আমি দালাল হয়ে যাব বিধায় আমি টাকা খায় নাই। তিনি বলেন সকলকে নৌকাই আসতে হবে। তিনি হুঙ্কার ছেড়ে এলাকার নেতা কর্মিদের নির্দেশ দেন আগামীকাল থেকে নৌকার বিরুদ্ধে কেউ যেন ভোট চেতে না পারে। আর ভোট চেতে আসলে তার প্রতিহত করতে হবে। কুশনা ইউনিয়নের মটর সাইকেল মার্কা (আঃলীগ বিদ্রোহী) প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লব ক্ষোভ প্রকাশ করে বলেন-বিগত দিনের অভিজ্ঞতায় ভোটাররা একেই ভোট কেন্দ্রে যেতে চাই না। আমরা ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহ যোগানোর চেষ্টা করছি।

সেখানে একজন নেতার এমন হুঙ্কারে ভোটাদের মধ্যে আবারো চরম ভীতি দানা বাঁধতে শুরু করেছে। ওই ইউনিয়নের চশমা মার্কার স্বতন্ত্র প্রার্থী শাহারুজ্জামান সবুজ বলেন, শান্ত পরিবেশ অশান্ত করার পায়তারা চলছে। ভোটে হারজিত থাকবে। জোর করে ভোটাদের কাছ থেকে ভোট নেয়া যায় না এটা সকলের মাথায় রাখা উচিৎ। আনারস মার্কার (আঃলীগ বিদ্রোহী) প্রার্থী আবদুর রশিদ বলেন-নৌকা মার্কার প্রার্থী আবদুল হান্নান পরাজিত হবে জেনে নেতারা এমন কথাবার্তা বলে পরিবেশ নষ্ট করছে। এমন হুঙ্কারে তিনি চরম ভাবে ক্ষোভ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বলেন, অবশ্য আমি ভিডিওটি দেখিনি, যদি এমন বক্তব্য হয়ে থাকে তাহলে দয়িত্বপ্রাপ্ত ইউনিয়ন রির্টানিং অফিসারের নিকট ভিডিওটি সহ লিখিত ভাবে অভিযোগ করলে তিনি ব্যবস্থা নিবেন। বিষয়টি নিয়ে বক্তব্য জানার জন্য ওই ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার (উপজেলা সমাজ সেবা অফিসার) জহুরুল ইসলামকে একাধিক বার মোবাইলে যোগাযোগ করলেও তিনি মোবাইল ধরেননি। উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে কোটচাঁদপুর উপজেলার ইউনিয়ন গুলির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।