লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কোটচাঁদপুরে দিনমজুর পরিবারের ৭ম শ্রেনীতে পড়ুয়া এতিম ছাত্রী বাঁচতে সহযোগিতার আকুতি!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ১২ বছরের শিশু তাসমিনা খাতুনের মুখে একটি বড় টিউমার নিয়ে নিত্য বসবাস। চিকিৎসার অভাবে মুখের টিউমারটি দিনকে দিন বড় হচ্ছে। কিন্তু অপারেশনা করার মতো অর্থ নেই হতদরিদ্র এই পরিবারের। ২০২১ সালের মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান দিনমজুর পিতা রুহুজ্জল হোসেন। মা রাবেয়া খাতুন পরের বাড়ি কাজ করে সংসার চালান।

অতি কষ্টে দুই শিশু সন্তান নিয়ে স্বামীর ভিটা আঁকড়ে আছেন রাবেয়া। কোটচাঁদপুর উপজেলার জালালপুর মালোখালী পাড়ায় বসবাসরত দিনমজুর এই পরিবারের বড় মেয়ে হচ্ছে তাসমিনা খাতুন। সে পড়ে সপ্তম শ্রেনীতে। ৫ বছর আগে মুখে টিউমার দেখা দিলেও চিকিৎসা করাতে পারেনি। তাসমিনার এই টিউমার দেখে কোটচাঁদপুরের ইকড়া ছাত্র কল্যাণ সংঘের কর্মীরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ শফিক-উর রহমান সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করে পরামর্শ দেন, তাসমিনা খাতুনের টিউমার ক্যান্সারে রূপ নিচ্ছে। দ্রæত ঢাকায় নিয়ে কয়েকদফা অপারেশন করতে হবে। ডাক্তারের ভাষ্য, পর্যায়ক্রমে কয়েক দফা অপারেশন করলেই শিশুটি সম্পূর্ণরূপে সুস্থ্য হয়ে যাবে। কিন্তু এই চিকিৎসা খুবই ব্যায়বহুল। এতে প্রায় ৬/৭ লাখ টাকার প্রয়োজন হবে। এই টাকা জোগাড়ের সমর্থ নেই তাসমিনা খাতুনের বিধবা মা রাবেয়া খাতুনের।

এ অবস্থায় গরীব অসহায় মা মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, প্রবাসী, এনজিও, ঝিনাইদহ জেলা প্রশাসনসহ দেশ-বিদেশের দানশীলসহ ব্যক্তিকদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন। তাসমিনা খাতুনের পরিবারের সঙ্গে যোগাযোগ মোবাইল নং-০১৮৬৩-৪০২৮৫৩।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫৪ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৯ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।