লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কালীগঞ্জে হিজড়া প্রার্থীর কাছে ব্যাপক ভোটের ব্যবধানে নৌকার ভরাডুবি


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন তৃতীয় লিঙ্গের হিজড়া প্রার্থী নজরুল ইসলাম ঋতু। তিনি নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ছানাকে রেকর্ড ভোটে হারিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। এ নিয়ে জেলাব্যাপী হৈ চৈ পড়েছে গেছে। বাংলাদেশের ইতিহাসে নজরুল ইসলাম ঋতুই একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী, যিনি সরাসরি ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন।

কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পিরষদ নির্বাচনে রোববার অনুষ্ঠিত ভোটে তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু নৌকার প্রার্থী নজরুল ইসলাম ছানাকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেন। তার প্রতিক ছিল আনারস। এর আগে কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রার্থী সাদিয়া আক্তার পিংকী সরাসরি ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। নজরুল ইসলাম ঋতু কালীগঞ্জে উপজেলার দাদপুর গ্রামের আব্দুল কাদেরের সন্তান। তার আরো তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকায় থাকেন এবং বোনেদের সব বিয়ে হয়ে গেছে। জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ার পর ৫ বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকাতে চলে যেতে হয়।

সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গন্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা এলাকায় তার দলের গুরুমার কাছে বেড়ে ওঠেন। এখন তার বয়স ৪৩ বছর। এলাকাবাসি জানায়, ঋতু ঢাকাতে থাকলেও পরিবারের টানে প্রায়ই তিনি গ্রামের বাড়িতে আসেন। ১৫ বছর ধরে তিনি ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিণœ গ্রামের অসহায় মানুষকে আর্থিক সহযোগীতা করে আসছেন। এভাবেই এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকে। নজরুল ইসলাম ঋতু বলেন, সত্যি কথা বলতে নির্বাচন কি তা বুঝিনি।

এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাড় করিয়েছেন। আমার পরিবারের সবাই আওয়ামী লীগ করলেও আমার কখনো সক্রিয়ভাবে রাজনীতি করা হয়নি। ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান হয়েছি, এখন জীবনের বাকি সময় নিজ ইউনিয়নবাসির সেবা করতে চাই। তিনি বলেন, বর্তমান সরকার হিজড়াদের ভোটাধিকার ও নানান সুযোগ সুবিধা করে দিয়েছেন। হিজড়া হওয়াতে আমার কোন দুঃখ নেই। আল্লাহ পাক আমাকে সুস্থ্যভাবে বাঁচিয়ে রেখেছেন এতেই আমি সন্তুষ্ট। নির্বাচনে আমাকে নৌকার প্রার্থী ও তার সমর্থকরা বাধা দিয়েছেন।

কিন্তু প্রশাসন কঠোর থাকায় সুষ্ঠ ভোট হয়েছে। এতে আমি নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। প্রাপ্ত ফলাফলে ত্রিলোচরপুর ইউনিয়ন পিরষদ নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে নজরুল ইসলাম ঋতু আনারস প্রতিক নিয়ে ৯৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার নজরুল ইসলাম ছানা পান ৪৫১৭ ভোট। ইউনিয়নে মোট ভোটার ছিল ১৯ হাজার ৬’শ। এদিকে হিজড়া প্রার্থীর কাছে নৌকার প্রার্থীর শোচনীয় পরাজয় প্রার্থী নিবার্চনে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ পক্ষপাতিত্ব ও সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তৃনমুলের অভিযোগ, জন বিচ্ছিন্ন ব্যক্তিদের হাতে নৌকা তুলে দেওয়ার কারণে আর হিজড়া প্রার্থীর কাছে হারতে হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।