লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কালীগঞ্জে সন্ত্রাসী কর্তৃক স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের পিটিয়ে জখম


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের পিটিয়ে জখম করেছে একদল সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যার পর উপজেলার লাউতলা ও বানুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার বিকেলে উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী এলাকায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম রিতুর ১০ জন সমর্থক ভোট প্রার্থনা করতে যান।

এ সময় একদল যুবক তাদের উপর হামলা চালায়। হামলাকারিদের মুখ বাধা ছিল ও তাদের হাতে থাকা রড, হাতুড়ি দিয়ে তাদের পিটিয়ে জখম করে। আহত দুইজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রাসেল হোসেন,হাসেম আলী, ইয়াকুব আলী, তবিবুর রহমান, আশিকুর রহমান, ইয়াদুল হোসেনসহ ১০ জন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৫টি মোটর সাইকেলে ১০/১২ জন উপজেলার বানুড়িয়া বাজারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চা দোকানী তাহাজ্জুদকে মারধর করে।

এ সময় স্থানীয়রা চা দোকানীকে মারধরের প্রতিবাদ করে। স্থানীয়দের জনরোষে ৩টি মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায় তারা। রাসেল হোসেন নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক জানান, বিকেলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলার কালুখালী বাজারে ভোট প্রার্থনা করতে যান তারা। এ সময় করেক কজন যুবক রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে তাদের।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু জানান, আমার নিরীহ কর্মিদেরকে এভাবে আক্রমণ করে আহত করা হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় আছে। জনগন না চাইলে আমাকে ভোট দেবে না। এটা অবশ্যই নিন্দনীয় কাজ। আমি এ সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।