লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
কালীগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ কালীগঞ্জে নব-নির্বাচিত এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার সন্ধায় খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদরাসার সামনে উপজেলার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপুর বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করা হয়।

নির্বাচনে জয়ী এক ইউপি সদস্যের উপরে হামলায় চেয়ারম্যান জড়িত থাকার অভিযোগে এই মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন মাসুদুর রহমান, যুবলীগ নেতা হাবিবুর রহমান, জাকির হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থি ইসমাইল হোসেনের কর্মীদের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়। ওই রাতেই এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সমাবেশের আয়োজকরা দাবি করেন, ইসমাইল হোসেনের কর্মীদের উপর হামলার সময় চেয়ারম্যান অপু নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আলী হোসেন অপু এ বিষয়ে জানান, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। তবে আমার ছেলেরা একজনকে একটি চড় মারাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ পেয়ে আমি সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সবাইকে বাড়ি পাঠিয়ে দেই। এরপর রাতেই আমার প্রতিপক্ষের কয়েকজনের প্ররোচনায় তারা রাস্তা আটকে বিক্ষোভ করে।

সোমবার সন্ধায় আবার তারা সমাবেশ করেছে। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ভোট পরবর্তী হামলার ঘটনার সংবাদ পেয়েই তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।