লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
ইউনিয়ন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ নির্বাচন’২১ উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার রণি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।


এ সময় তিনি বলেন, নির্বাচন শত ভাগ সুষ্ঠু ও নিরোপেক্ষ করা হবে। নির্বাচনে ভোট কেটে নেওয়ার আপনাদের যে শঙ্কা, তার ভিত্তি নেই। আলমডাঙ্গার মানুষ অত্যন্ত সম্ভ্রান্ত। নির্বাচনে পরাজয়কে স্বাভাবিকভাবে মেনে নেবেন। পরাজিত প্রার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।


বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি বলেন, আপনারা নিজেদের অফিস ভাংচুর করে অন্যের উপর দায় চাপাবেন না। নিজের পায়ে কুড়াল মারবেন না। পুলিশ প্রশাসনের পেছনে ঘুরে সময় নষ্ট করবেন না। জনগণের কাছে যান। তাদের মন জয় করুন। আনসার ভিডিপি, অসংখ্য পুলিশ, র‌্যাব, আর্মড ব্যাটেলিয়ন ও বিজিবি মাঠে থাকবে। এই যে আর্মড ব্যাটেলিয়ন, তারা আমাদের মেহমান হয়ে আসবেন। আপনারা তাদেরকে অসন্মান করলে তারাও আপনাদের অসন্মান করবে।


উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজুওয়ানা নাহিদ, এনএসাই ডিডি জিএম জামিল সিদ্দীক, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ।

বি‌শেষ অ‌তি‌থি উপজেলা নির্বাচন অফিসার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা রিচেসার্স সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, বিআরডিবির উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান।

এছাড়াও আলমডাঙ্গার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।