লগইন
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে   বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ ও ২৫ ফেব্রæয়ারি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।


এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, "আপনারা শিক্ষক, মানুষ গড়ার কারিগর। এ দেশের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের হাতে গড়ে উঠবে। পিতা-মাতার পরেই আপনাদের স্থান। তাই আপনাদের দায়িত্ব শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।"


তিনি আরও বলেন, "শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই টিভি ও পত্রপত্রিকায় দেখেছো, আমাদের দেশের মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তাই শিক্ষার্থীদের শুধু পড়ালেখায় সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাÐেও সম্পৃক্ত হতে হবে। ফুটবল, হকি, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।"


সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "একটি জাতির অগ্রগতির জন্য সংস্কৃতি অন্যতম প্রধান শক্তি। ইতিহাস সাক্ষী, যে কোনো দেশকে দুর্বল করতে চাইলে প্রথমেই তার সংস্কৃতিকে ধ্বংসের চেষ্টা করা হয়। তাই শিক্ষার্থীদের সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উৎসাহ সৃষ্টি করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "যদি আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চায় সম্পৃক্ত হয়, তাহলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"


বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার দিলআরা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমি সুপারভাইজার ইমরুল কায়েস, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন আজগর আলী। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম ও অর্ণপূর্নার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, আতিয়ার রহমান, শহিদুল আলম, নজরুল ইসলাম, সমীর কুমার সাহা, কারেবী সুলতানা, আফরিন সুলতানা, শামীমা ইয়াসমিন, রাম কুমার সাহা, মিজানুর রহমান, আলী কদর, ছায়া রাণীসহ সকল শিক্ষক কর্মচারী। পরে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। ২য় দিন ১০ শ্রেনীর শিক্ষার্থী শর্মী ও মৌমির উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিনয় ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৩ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৬ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৭ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৮ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৮ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৯ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

১০ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১০ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১৫ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।