লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা থে‌কে চুরি হওয়া ব্যাটারি চালিত ইজি বাইক উদ্ধারসহ দুই চোর আটক

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিনব কায়দায় চুরি হওয়া ব্যাটারি চালিত ইজি বাইক উদ্ধারসহ একাধিক চুরি মামলার আসামী দুই চোরকে আটক করেছে। ৩ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা মডেল স্কুলের পিছন থেকে ব্যাটারি চালিত ইজি বাইক কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পর কুষ্টিয়া মিরপুর এলাকা থেকে আসামী আটক সহ ইজিবাইকটি উদ্ধার করেছে।


জানাগেছে, চুয়াডাঙ্গার সুমুরদিয়ার নিলার মোড়ের আমির হোসেনের ছেলে প্রান্ত(১৮) বেশ কিছুদিন ধরে একটি ব্যাটারি চালিত ইজি বাইক ভাড়ায় নিয়ে চালিয়ে বেড়ায়। ৩ জুলাই সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে অজ্ঞাত একজন যাত্রী মালামাল নিয়ে আসার জন্য ইজিবাইক চালক প্রাপ্তকে ৪শ টাকায় ভাড়া করে আলমডাঙ্গায় নিয়ে আসে।

আলমডাঙ্গা আসার পর মডেল স্কুলের পিছনে মুক্তারের চায়ের দোকানের সামনে গাড়ি রাখে। আরও দুজন ব্যক্তি অপেক্ষা করছিল। ইজিবাইক চালক প্রাপ্ত ওই লোকটির সাথে মালামাল বহন করার জন্য নিয়ে যায়। এরপর প্রাপ্তর সঙ্গে থাকা লোকটি স্বাধীনতা স্তম্ভ মোড় থেকে হারিয়ে যায়। প্রান্ত দ্রæত গাড়ি নিকট গিয়ে দেখতে পায় গাড়িটি নেই।

সে সঙ্গে সঙ্গে আলমডাঙ্গা থানা পুলিশের নিকট গিয়ে সংবাদ দেয়। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনার বর্ণনা শুনে গাড়িটি খুঁজতে থাকে। পরে জানতে পারে যে গাড়িটি কুষ্টিয়া মিরপুর থানা এলাকার দিকে নিয়ে গেছে। পরে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, এএসআই হামিদ ও এএসআই মোস্তফাকে নিয়ে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মিরপুর থানার কলবাড়িয়া গ্রামের বিশ^াসপাড়ার ইব্রাহিমের চায়ের দোকানের সামনে থেকে ২ চোরকে আটক করে।

চোর ২জন হলো, কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের আবু বক্করের ছেলে আমিরুল ইসলাম(৩৫) ও কুষ্টিয়া মহিনী মিল দেশালীপাড়ার আব্দুল মান্নানের ছেলে শরিফ শেখ(৩৫)কে আটক করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। আলমডাঙ্গা থানায় ইজিবাইক মালিক আরিফুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরে জানা যায় আমিরুল ইসলাম ও শরিফ শেখের নামে ৮/৯টি চুরি মামলা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।