লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুন, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা কোর্টপাড়ার মহিজুল ইসলাম মাস্টার আর নেই

আলমডাঙ্গা কোর্টপাড়ার মহিজুল ইসলাম মাস্টার আর নেই (ইন্নাইল্লাহি…………রাজিউন)। তিনি স্টোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৪ জুন সন্ধ্যায় ঢাকাস্থ নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃষ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল ২৫ জুন সকাল সাড়ে ৯টায় দারুস সালাম ঈদগা ময়দানে জানাযার নামাজ শেষে দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা কামালপুর গ্রামের মরহুম মকছেদ আলী মন্ডলের মেজো ছেলে ও মরহুম বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের মেজো ভাই মহিজুল ইসলাম মাস্টার। ১২ ভাই বোনের ৪র্থ ছিলেন মহিজুল ইসলাম মাস্টার। তিনি আলমডাঙ্গার বিশিষ্ঠ ঠিকাদার ব্যবসায়ী একরামুদ্দৌলা ঝিন্টু ও খাইরুল ইসলাম পিন্টুর দুলা ভাই। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

তিনি দীর্ঘদিন আগে কামালপুর ছেড়ে আলমডাঙ্গা কোর্টপাড়ায় বাড়ি করে বসবাস করতেন। তিনি ২০০৯ সালে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। তিনি ২০১৮ সালে স্টোক করে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েকদিন আগে তিনি আবারও অসুস্থ হলে তাকে ঢাকাস্থ নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন সন্ধ্যা ৭টা ১৫মিনিটে শেষ নিঃষ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদ শুনে কোর্টপাড়া ও কামালপুরের আকাশ বাতাস ভারি হয়ে উঠে। রাতেই মরহুমের লাশ আলমডাঙ্গা কোর্ট পাড়ায় নিয়ে আসা হয়। সকালে শেষবারের মত এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজন, শিক্ষকবৃন্দ ও বন্ধুরা কোর্টপাড়ার বাড়িতে ছুটে আসে। ২৫ জুন সকাল সাড়ে ৯টায় জানাযার নামাজ শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্খানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী-১ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারেরপক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।