লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় সবজি খেতের সাথে গাঁজা চাষ : ৩০টি গাঁজা গাছসহ মালিক চঞ্চল আটক

আলমডাঙ্গার রায়সা গ্রামে সবজি ক্ষেত থেকে পুলিশ ৩০টি গাঁজা গাছ উদ্ধার করেছে। আটক করেছে গাঁজা চাষি সাইফুর রহমান চঞ্চল নামের এক ব্যক্তিকে। ১২ জুন বিকেলে খাসকররা ফাঁড়ি পুলিশ অভিযান চালায় ওই গাঁজার ক্ষেতে।

আটক গাঁজা চাষি রায়সা গ্রামের বিশারত আলীর ছেলে। তিনি বাড়ির পেছনে ঢেড়স ও কলা ক্ষেতের সাথে গাঁজার চাষ করতেন।

জানা যায়, সাইফুর রহমান চঞ্চলদের বাড়ির সাথে বেশ জমি রয়েছে। সে জমিতে তিনি ঢেড়স ও কলা চাষ করেছেন। একই সাথে চাষ করেছেন গাঁজা। অন্যান্য সবজির সাথে সাথে তিনি অধিক মুনাফার লোভে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। ঢেড়স ও কলা বাগানের আড়ালে তিনি লোকচক্ষুর আড়ালে গাঁজার চাষ করে আসলেও শেষ রক্ষা হল না।

গোপন সংবাদের ভিত্তিতে খাসকররা ফাঁড়ি পুলিশ গাঁজা ক্ষেতে অভিযান চালিয়ে প্রথমেই আটক করে গাঁজাচাষি সাইফুর রহমান চঞ্চলকে (৪২)। পরে ক্ষেত থেকে বড় বড় ৩০টি গাঁজা গাছ কেটে আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় এক লাখ টাকা।

গ্রামসূত্রে জানা যায়, সাইফুর রহমান চঞ্চল দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছিলেন। কিন্তু এতোদিন ধরাছোয়ার বাইরে ছিলেন। এবারই প্রথম পুলিশ আটক করল। তিনি নিজেও গাঁজা সেবন করেন। গ্রামের অনেকেই জানতেন যে তিনি নিজে খাওয়ার জন্য কয়েকটি গাঁজার গাছ লাগিয়েছেন। কিন্তু রীতিমতো গাঁজার চাষ শুরু করেছেন। তা জেনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।