আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে। রোববার দুপুরের দিকে পৌর শহরের আনন্দধাম রোডে মেসার্স ডি,কে ট্রেডার্সে অভিযান চালিয়ে বিএসটিআই“র সনদ না থাকাসহ নানা অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করে।
জানা গেছে, চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গার আনন্দধাম রোড়ের মেসার্স ডিকে ট্রেডার্সে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। অভিযানে পদ্মা মুড়ির প্যাকেটে উৎপাদনের মেয়াদ ও উত্তীর্ণের তারিখ, মুল্য না লেখা থাকা, বিএসটিআই এর সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪৪ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানার এসআই জামালসহ সঙ্গীয় ফোর্স।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
৫ দিন আগে
আলমডাঙ্গার জগন্নাথপুর দারুস সুফফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার আয়োজনে নতুন শিক্ষাবর্ষের স্বাগত র্যালি অনুষ্ঠিত
১ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গাবাসীর যুগান্তরের লালিত স্বপ্ন "চুয়াডাঙ্গা ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি" ( প্রস্তাবিত) বাস্তব হতে চলেছে
১ সপ্তাহ আগে