লগইন
আলমডাঙ্গায় নিখোঁজের প্রায় ১ মাস পরও বাড়ি ফেরেনি  হাফেজিয়া মাদ্রাসা ছাত্র হাবিবুর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ নভেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নিখোঁজের প্রায় ১ মাস পরও বাড়ি ফেরেনি হাফেজিয়া মাদ্রাসা ছাত্র হাবিবুর

আলমডাঙ্গা উপজেলায় পারলক্ষিপুর গ্রামের হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া হাবিবুর রহমান (১৫) নামে এক যুবক নিখোঁজের প্রায় ১ মাস পরও বাড়ি ফেরেনি। ছেলেকে ফিরে পেতে আহাজারি করছেন বাবা-মা। এ ঘটনায় গত ১৯ অক্টোবর বাবা মোহাম্মদ আলী চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত ৭ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে ভোর রাতে কাউকে কিছু না বলে চলে যায়।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসায় হেফজু বিভাগে পড়ে। বর্তমানে হাবিবুর রহমান ১৮ পাড়া কুরআন শরীফ হেফজু করেছে। গত ৭ অক্টোবর ভোররাতে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে গেঞ্জি ও পায়জামা পড়ে বের হয়ে যায়। পরদিন মাদ্রাসা সুপারের কাছে জানতে পেরে হাবিবুরের পিতা মোহাম্মদ আলী সকল আত্মীয় স্বজনদের বাড়িতে খোজ করে। তাকে খুজে না পেয়ে গত ১৯ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারন ডায়েরী করে হাবিবুরের বাবা মোহাম্মদ আলী।


পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান চার ভায়ের ছোট। বাবা কৃষি কাজ করে। হাবিবুর রহমান পরিবারের সকলের আদরে বড় হয়েছে। মাদ্রাসা থেকে নিখোঁজের পর পরিবার ও আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এদিকে প্রায় পেরিয়ে গেলেও ছেলের সন্ধান না পেয়ে বাবা-মা চরম উদ্বিগ্নতায় দিন কাটাচ্ছেন। হাবিবুরের গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক সাড়ে ৪ ফিট। হাবিবুর রহমান পাইজামা ও ঘিয়ে রংয়ের গেঞ্জি পড়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়।


হাবিবুরের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে বোয়ালিয়া মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে। তাকে প্রায় ১ মাস ধরে খুঁজে পাচ্ছিনা। পবিারের সবাই ছেলে আসার অপেক্ষায় আছে।’


বোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মো: আবু মুছা জানান, ৭অক্টোবর ভোরে সবাইকে ডেকে পড়তে বসানো হয়। ফজরের নামাজের সময় সবাই নামাজ পড়তে যায়। হাবিবুর সুন্নত নামাজ পড়ে বের হয়ে পড়ে। আমরা নামাজ শেষে করে তাকে আর খুঁজে পায়নি। পরে তার পরিবারকে বিষয়টি জানানো হয়।


এ বিষয়ে চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান বলেন, মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। মাদ্রসা ছাত্র হাবিবুরের সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

২ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

৩ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

৪ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৫ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৫ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৬ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৯ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৯ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

১১ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

১১ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।