আলমডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা করেছেন। ১৮ জুলাই দুপুরে শহরের চারতলার মোড়ে কুটুমবাড়ি ফুড এন্ড সুইটস এবং মেসার্স তন্নী ফার্মেসীতে জরিমানা করেন।
জানাগেছে, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে শহরের ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
অভিযানে চারতলার মোড়ে মেসার্স তন্নী ফার্মেসীর মালিক হিমাংশু কুমারকে ২০ টাকার নাপা সিরাপের দাম কেটে ৩৫ টাকা লিখে বিক্রয় করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন। এদিকে কুটুমবাড়ি ফুড এন্ড সুইটসের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই খসরু আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২ দিন আগে