লগইন
আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনূর্ধ্ব-১৭)২০২৩“র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিটিম মাঠে অনুষ্ঠিত হয়।

সমাপণী টুর্নামেন্টে নাগদাহ ইউনিয়ন বনাম গাংনী ইউনিয়নের মধ্যে খেলা হয়। খেলা শুরুর কয়েক মিনিট পর নাগদাহ ইউনিয়নের খেলোয়ারা গাংনী ইউনিয়নকে ১টি গোল দেন। খেলা প্রথমাংশের শেষে দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বপত্নীক উপস্থিত হয়ে খেলা উপভোগ করে। খেলা ৩-২ গোলে নাগদাহ ইউনিয়নকে পরাজিত করে গাংনী ইউনিয়ন জয়লাভ করে। সমাপনী টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ও পৌর মেয়র হাসান কাদির গনু।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, আমরা নাগদাহ ও গাংনী ইউনিয়নের মধ্যে খুবই চমৎকার একটি খেলা উপভোগ করলাম। প্রতি খেলায় জয়-পরাজয় থাকবেই। সবাইকে এটা মেনে নিয়ে খেলার মাঠে নামতে হবে। আজকে উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় বাচাই করে খেলা ও বিভাগীয় পর্যায়ে খেলতে পাঠানো হবে। ভাল খেলোয়াড়রা এক সময় জাতীয় দলে জায়গা করে নিবে। বর্তমান সরকার এ বিষয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। খেলার মাধ্যমে মাদককে ধ্বংস করতে হবে। ছেলেরা নিয়মিত মাঠে খেলা খেলতে গেলে মাদকসহ নানা অপরাধ থেকে দুরে থাকবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্নী চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের সভাপতি মেহনাজ খান বাঁধন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ, সিনিয়র সহকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ রাসেল, আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক তদন্ত একরামুল হোসাইন, ৭০“র অগ্নিসেনা খ্যাত বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আশাদুল হক মিকা, এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, মুন্সি ইমদাদুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী হাসিবুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, উপজেলা ফুড গোডাউনের কর্মকর্তা(খাদ্য পরির্দশক) লিটন কুমার বিশ^াস, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, সাবেক খেলোয়ার শরিফুল ইসলাম, মিজানুর রহমান, মামুন রেজা মন্ডল প্রমুখ। খেলা পরিচালনা করেন সোহাগ হোসেন, জুয়েল , রানা, মহসিন কামাল, ইউনুস মাস্টার। খেলায় ধারাবিবরণী করেন হাফিজুর রহমান জীবন, মীর রোকনুজ্জামান, হেলাল উদ্দিন। খেলোয়ারদের চিকিৎসা প্রদান করেন উপসহকারি মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াহেদ, হেলাল উদ্দিন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৫৬ মিনিট আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

১ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

২ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৩ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৩ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৭ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৭ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৯ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৯ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।