লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ২জন আটক

আলমডাঙ্গার গোবিন্দপুর জোহা ফুটবল মাঠের নিকটে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। ৬ এপ্রিল একজনকে আলমডাঙ্গা থেকে আটকের পর তার স্বীকারোক্তিতে পাবনা থেকে আরেক জনকে আটক করে নিয়ে আসে। আলমডাঙ্গায় ভ্যানের যাত্রী সেজে ভাড়ায় নিয়ে গিয়ে ভ্যান চালককে কুপিয়ে পাখি ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল আলমডাঙ্গার গোবিন্দপুর দক্ষিণপাড়ায় জোহা ফুটবল মাঠের সামনে রোববার গভীর রাতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের কলেজপাড়ার মৃত ফটিক উদ্দিনের ছেলে ঈশার আলী প্রতিদিন রাতে ট্রেনের যাত্রী আনা নেওয়ার কাজ করেন। ৩ এপ্রিল রোববার রাতে ঈশার আলী স্টেশনে বসে থাকা অবস্থায় চিত্রা ট্রেন থেকে দুই ব্যক্তি নেমে তার পাখি ভ্যান ভাড়া করে।

তারা গোবিন্দপুর দোয়াড়পাড়া জোহা মাঠের নিকট পৌছালে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ঈশার আলীর দুই হাতে এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ভ্যান নিয়ে চম্পট দেয়। ভ্যান চালকের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। সংবাদ পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ আসামীদের ধরতে ব্যাপক তৎপরতা শুরু করেছে। এক পর্যায়ে আলমডাঙ্গা থানা পুলিশ প্রথমে ফরিদপুর দোয়ারপাড়ার কুদ্দুস মোল্লার ছেলে মামুন আলী@ পাদুল(২৫)কে আটক করে।

আটকের পর তার স্বীকারোক্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে পাবনা থেকে নওদাবন্ডবিল দোয়ারপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আশরাফুল হোসেন(২৫)কে আটক করে নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে প্রেরন করেছে। এদিকে ছিনতাইকারীদের হাতে আহত ভ্যান চালক ঈশার আলী চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।