লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুন, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় গবাদি পশু খামারিদের পশু বিক্রির অর্থের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় গবাদি পশু খামারিদের পশু বিক্রির অর্থের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। "স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট ব্যাংকের মাধ্যমে লেনদেন করি, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করি" এ ¯ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা পশুহাটে খামারি ও ব্যবসায়ীদের সাথে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হেড অফ এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের উপ মহাব্যবস্থাপক শাহ জিয়াউল হক। এসময় তিনি বলেন, একটি খামারি একটি গরু নিজের সন্তানের মত আদর যতœ করে লালন পালন করে বড় করে। সেই গরু নিয়ে কুরবানির আগে ঢাকায় বিক্রয় করতে যায়। গরু বিক্রয় করে টাকা নিজেরা সাথে করে নিয়ে বাড়ি ফেরে। অনেক সময় অজ্ঞান পার্টির কপ্পরে পড়ে তা সব শেষ হয়ে যায়। সেজন্য বাংলাদেশ ব্যাংক খামারিদের পশু বিক্রয়ের অর্থের নিরাপত্তা দিতে স্মার্ট বাংলাশে,স্মার্ট হাট চালু করেছে। এখন আপনার ভোটার আইডি কার্ড, ছবি ও নমিনির আইড কার্ড ও ছবি মাত্র ৩২ টাকা খরচ করে কম্পিউটারের দোকান থেকে ছবি ও ফটোকপি নেবেন। এরপর ব্যাংকে গিয়ে একটি একাউন্ট খুলে লেনদেন শুরু করবেন। কুরবানির আগে ঢাকা শহরের প্রতিটি পশু হাটে আমাদের লিড ব্যাংক ব্রাক ব্যাংকের বুথ থাকবে। আপনার নিকটস্থ ব্রাক ব্যাংকে খোলা ওই একাউন্টে টাকা জমা দিয়ে দিবেন। নিশ্চিন্ত ভাবে আপনার পশু বিক্রয়ের টাকা বাড়িতে এসে ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। সেখানে বিকাশ, নগত ও রকেটে টাকা পাঠানোর ব্যবস্থাও থাকবে।

প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক জুলেখা নুসরাত, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের উপ পরিচালক হাসনাত আহসান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাসম, আলমডাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, মাস্টার কার্ডের পরিচালক সোহেল আলিম, ভিসা কার্ডের পরিচালক নাসিমুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফ ডিজিটাল ব্যাংকিং ডিভিশন খালিদ হুসাইন, ব্যাংক এশিয়ার অল্টারনেট ডেলিভারি চ্যানেলের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম।

ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মাহফুজ রহমানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পশুহাটের মালিক হাসানুজ্জামান হান্নান, হাবিবুর রহমান শেখর, ব্যবসায়ী রানা মন্ডল, আমিরুল ইসলাম লিটন, মাহাজান পাভেল, জুয়েল, রুহুল আলীম, রতন, মুকুর আলী, ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা শাখা ম্যানেজার কামরুজ্জামান, আলমডাঙ্গার এসএমই ইউনিট ম্যানেজার জিল্লুর রহমান, ঝিনাইদহ রিজিওন টিম লিড সুমন রেজা, এজেন্ট ব্যাংকিং অফিসার ইয়াসির আরাফাত, রুস্তম আলী প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।