লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার হারদীতে সড়ক দুর্ঘটনায় জেলা যুবদল নেতা সৈয়দ সুমন আহমেদ নিহত

আলমডাঙ্গার হারদীতে সড়ক দুর্ঘটনায় জেলা যুবদল নেতা সৈয়দ সুমন আহমেদ (৩৫) নিহত হয়েছেন। তিনি এক সময়ের জাতীয় পর্যায়ের বক্সার ছিলেন। রোববার বিকেলে উপজেলার হারদী-ওসমানপুর সড়কে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লাটাহাম্বার নীচে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটর সাইকেলে থাকা জাহিদ নামের আরেকজন আহত হয়।


নিহত সৈয়দ সুমন আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের সৈয়দ আকরাম হোসেনের ছেলে। সৈয়দ সুমন তিন ভাইয়ের মেজো। সৈয়দ সুমনের একটি ৫ বছর বয়সের পুত্র সন্তান আছে।


প্রত্যক্ষদর্শিরা জানান, আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের সুমন দুপুরের দিকে মোটর সাইকেলে একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদকে নিয়ে ওসমানপুর বাজার এলাকা থেকে কাজ সেরে বাড়ি দিকে আসছিলেন। পথিমধ্যে ইউনিয়ন পরিষদ পার হয়ে ইটভাটা পৌছালে সামনে থেকে আসা অবৈধ ইঞ্জিত চালিত লাটাহাম্বার একটি পাখিভ্যান অতিক্রম করতে গেলে সুমনের মোটরসাইকেলের সাথে মুখমুখি সংঘর্ষ লাাগে। এসময় সুমন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে গেলে লাটাহাম্বার গাড়ি তার শরীরের উপর উঠে পড়ে। ঘটনাস্থলে সুমন ও জাহিদ মারাত্মক আহত হয়।


স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার এক পর্যায়ে সুমনের মৃত্যু হয়। স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেলে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।


পরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফসহ বিএনপি নেতৃবৃন্দ নিহতের বাড়িতে যান। তারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সন্ধ্যায় লাশ জানাযা শেষে আজ সোমবার সকাল ৯ টায় আসাননগর কবরস্থানে লাশ দাফন করা হবে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।