লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে উন্মুক্ত আলোচনা করলেন এম‌পি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে উন্মুক্ত আলোচনা করলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ১২ ফেব্রæয়ারি বেলা ১১ টার সময় ইউনিয়ন পরিষদ চত্তরে প্রায় ২ ঘন্টা ব্যাপি ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন তিনি। এ উন্মুক্ত আলোচনার আয়োজন করেন জামজামি ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম।

ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিদের বক্তব্য শেষে তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে, এর আগের কোন সরকারের আমলে সে উন্নয়ন হয়নি। তিনি বলেন, কোন এলাকাতেই রাস্তাঘাট আর কাঁচা নেই। গ্রামগঞ্জ পর্যন্ত বিদ্যুৎ পৌছে গেছে। তিনি বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সারা দেশে সন্ত্রাস লালন করেছেন। এ এলাকার মানুষ সন্ধ্যার পরেই ঘরে ঢুকে পড়ত। তিনি ৯৬ সালের তৎকালীন আওয়ামীলীগ সরকারের সন্ত্রাস দমনের ভ‚য়সী প্রশংসা করে বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে আমরা সন্ত্রাসীদের আত্মসমার্পণের মাধ্যমে এই এলাকার সস্ত্রাস দমন করতে সক্ষম হই। এখন আপনারা রাত ১২ টার সময়ও জামজামি থেকে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে নির্ভয়ে যেতে পারেন।


উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জামজামি ক্যাম্পের ইন্সেপেক্টর এলাহী বক্স, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, সম্পাদক রাবাহ উদ্দিন, জেলা পরিষদের সদস্য আবু মুসা, তপন কুমার বিশ^াস, ডাউকি ইউপি চেয়ারম্যঅন তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইজাল উদ্দিন মহুরী,

আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, পাচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, ইউপি সদস্য লিপি খাতুন, ববিতা খাতুন, আলেয়া খাতুন, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আরিফুল ইসলাম, মাহামুদ হক রাজন, আবু মুসা, রাজ্জাক, মতিয়ার রহমান, রাশেদুজ্জামান রাজিব, আব্দুল মান্নান, আওয়ামীলীগ নেতা বাহার জোয়ার্দ্দার, শাহারুজ্জামান, টুটুল, আসলাম, আলী হোসেন, আজম খান, ডা. সুজন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আরিফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা ডা. ডেভিট, লাল্টু, আবু মুসা, রেজাউল মাস্টার, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান , প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, অর্থ সম্পাদক আলম হোসেন, ছাত্রলীগ নেতা টিটন, শিহাব প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২১ মিনিট আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৭ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।