লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ঘোষবিলা পশহাটের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দি‌য়ে‌ছে আদালত



আলমডাঙ্গার ঘোষবিলা পশুহাটের সাপ্তাহিক হাটের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন দেওয়ানি আদালত। বাদি রাহাব উদ্দিন ও সাহিদুল ইসলামের আর্জির প্রেক্ষিতে নিষেধাজ্ঞার পাশাপশি বিবাদি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জামজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ৭ কার্যদিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ জারি করেছেন। গতকাল বুধবার আলমডাঙ্গার সিনিয়র সহকারী জজ ওই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।


জানা গেছে, ১০৪ নং ঘোষবিলা মৌজার আর এস ১০০ নং খতিয়ান ভুক্ত আর এস ১৮ নং দাগের জমাজমিসহ অন্যান্য দাগের .০২৭ অংশের স্বত্ববান ও দখলদার ছিলেন হাজের আলী। হাজের আলীর মৃত্যুর পর উল্লেখিত জমির প্রাপ্ত হন বাদি রাহাব আলী ও সাহিদুল ইসলাম। এরপর থেকে বাদিদ্বয় ওয়ারিশ সূত্রে ওই জমি পেয়ে ভোগদখল করতে থাকেন।

গত ৯ সালের নভেম্বরের ১ তারিখে পশুহাট স্থাপনের জন্য জমির প্রয়োজন পড়লে বাদিদ্বয় ওয়ারিশ সূত্রে পাওয়া.৪০ শতক জমি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নামে নালিশি ৫৭৭৮ নং দান পত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। বাদিদ্বয়ের বক্রী নালিশী .৮৯ শতক ও তাদের শরিকদের জমিসহ আরএস ১৭,১৬,১৫ ও ১৯ দাগে সর্বমোট নালিশী ২.৭৯ একর জমি পশুহাট সংলগ্ন রয়ে যায়।

ওই জমিতে বাদিদ্বয় ও তাদের শরিকদের নির্মানাধীন চালাঘর, টিনের ছাউনিযুক্ত ঘর, দোকান ঘর, সেমি পাকা দোকান ঘর নির্মান করে শান্তিপূর্ণ উপায়ে ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছেন। ইতোমধ্যে স্বার্থান্বেষি লোকের কুপ্ররোচনায় নালিশী তফশিল বর্নিত জমি বিবাদি দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা দেওয়ার পায়তারা করছেন।


বাদি পক্ষের আর্জির প্রেক্ষিতে গতকাল বুধবার আলমডাঙ্গার সিনিয়র সহকারী জজ ওই হাটের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ও বিবাদিদের ৭ কায়দিবসের মধ্যে কারন দর্শানোর আদেশ জারি করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।