আলমডাঙ্গার আসমানখালী বাজারে দুটি মুদি দোকানে জরিমানা
স্টাফ রিপোটার : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি দোকানে জরিমানা করা হয়েছে।
৩ জুলাই শনিবার দুপুর ১ টার দিকে, মহামারী করোনাভাইরাস থেকে সকলকে সচেতন থাকতে সরকারি নির্দেশ মেনে চলতে, একসপ্তাহের কঠোর লকডাউনে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে, আসমানখালী বাজারি মুকুল স্টোরের স্বত্বাধিকারী মুকুল হোসেন কে ৫ শত টাকা ও একই বাজারের রিমি ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী আসাদুজ্জামান নান্টু কে ১৫ শত টাকা জরিমানা, দুটি মুদি দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর, এ সময়ে উপস্থিত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
৬ দিন আগে
আলমডাঙ্গার জগন্নাথপুর দারুস সুফফা হাফেজিয়া কওমিয়া মাদ্রাসার আয়োজনে নতুন শিক্ষাবর্ষের স্বাগত র্যালি অনুষ্ঠিত
১ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গাবাসীর যুগান্তরের লালিত স্বপ্ন "চুয়াডাঙ্গা ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি" ( প্রস্তাবিত) বাস্তব হতে চলেছে
১ সপ্তাহ আগে