লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ এপ্রিল, ২০২১ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

শিক্ষা
আলমডাঙ্গায় আস সুন্নাহ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

অন্যান্য বছরের ন্যায় এ বছরও আলমডাঙ্গায় ইফতার বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। পাঁচ শতাধিক দরিদ্র রোযাদারের মাঝে সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ইফতার সামগ্রী বিতরণ করে ফাউন্ডেশন। দেড় কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া ও আধা কেজি গুড়া দুধ দিয়ে প্যাকেট করা হয়। প্যাকেট প্রতি ইফতার সামগ্রীর মূল্য ৭০০ টাকা। প্রত্যেক দরিদ্র রোযাদারকে একটি করে প্যাকেট প্রদান করা হয়।

অধিকাংশ প্যাকেট গ্রহীতার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাকি প্যাকেটগুলো প্রদানের জন্য আজ (২৮ এপ্রিল, বুধবার) সকাল ৯টায় নওদাবন্ডবিল হাফিজিয়া মাদরাসা প্রঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দধাম মসজিদের খতীব মাওলানা ইমদাদুল হক, খেজুরতলা মসজিদের খতীব হাফেজ মামুনুর রশীদ, মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, আল মাসুদ আব্দুল্লাহ, তাওহীদুল ইসলাম খান, তাওহীদুজ্জামান রাব্বি, আব্দুল্লাহ আল সাঈদ প্রমুখ।

ইফতার বিতরণ কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ডা. সিরাজুল হক, মাহফিল উদ্দীন মানিক, মাওলানা আব্দুর রব, আল মাসুদ, মাওলানা মাসউদ কামাল, ইলিয়াস আব্দুল্লাহ, কামরুজ্জামান, গোলাম হুমায়ন জাকির, জিনারুল ইসলাম, হিমেল, নাদিউজ্জামান রিজভী, ইসমাঈল, শিহাব উদ্দীন টিক্কা, শীতল, শাওন, লালু, রাকিব, রাজু, ইবরাহীম, ইউনুস, আশিক ও সাব্বির-সহ আরো অনেকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২৩ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২৩ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।