লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আজকের শিক্ষার্থিদের আগামি দিনের বাংলাদেশ বিনির্মাণে পথিকৃৎ হতে হবে- আলমডাঙ্গার ইউএন ও


আলমডাঙ্গা সরকারি কলেজে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।


আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট কলেজের সভাপতি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।


এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষকের সাথে সুসম্পর্ক গড়ে উঠলে শিক্ষার্থিদের পড়াশোর মানোন্নয়ন হবে। পাশাপাশি অভিভাবকদের স্বপ্ন বাস্তবায়ন হবে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে। ৪৪ তম স্পেশাল বিসিএসে আলমডাঙ্গার ৭ জন মেডিকেলের শিক্ষার্থি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের অধিকাংশ এই কলেজের শিক্ষার্থি ছিলেন। তোমরা যারা আমাদের সামনে বসে আছো, তাদেরকেও এইভাবে বড় মাপের মানুষ হতে হবে। আগামি দিনের বাংলাদেশ বিনির্মাণে পথিকৃৎ হতে হবে। বর্তমানে বিজ্ঞান বিভাগে পড়ার শিক্ষার্থির সংখ্যা কমে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ’৯০ দশকে বিজ্ঞান বিভাগে পড়াকে বিশেষ মর্যাদাকর ভাবা হতো।


প্রভাষক মাকসুদুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক।


বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড ডন বলেন, অভিভাবকরা মনে রাখবেন – আপনাদের বাড়িই সবচে বড় পাঠশালা। সন্ধ্যার পর সন্তান যদি বাড়ি না ফেরে, জানবেন আপনার সন্তান ভুল পথে পা বাড়িয়েছে।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক হারিবুর রহমান, প্রভাষক রাশিদুল মোমিন, ফারুক হোসেন, আবু সাঈদ, আব্দুল হাই, এমদাদুল হক ডাবু, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও অভিভাবক সোহেলী আক্তার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।