লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ২১


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২১ অনুপ্রবেশকারীকে আটক করেছে ৫৮ বিজিবি। ১৮ জানুয়ারি মঙ্গলবার ভোর ৩টার দিকে ভারতীয় সীমান্তের মাটিলা বিওপির মাটিলা গ্রামের মাঠের মধ্যে থেকে এসব বাংলাদেশী নাগরিককে করা হয়। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ১২ জন নারী ও পাঁচ শিশু রয়েছে। তাদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়।

আটককৃতরা হলেন নড়াইলের মাওলী গ্রামের সজীব শেখ, আমেনা খাতুন, ছয় মাসের শিশু আরোবী, ঈশীতা, গোপালগঞ্জের উজানী গ্রামের দিপংকর সরকার, বেনাপোলের দুর্গাপুর গ্রামের সোহরাব মন্ডল, কেশবপুর উপজেলার পাত্রপাড়া গ্রামের রাকিবুল সরদার, নাজমা বিবি, কলারোয়ার শ্রীপুতিপুর গ্রামের রাবিয়া খাতুন, ঝিকরগাছার বাইনচাঁদপুর গ্রামের পারুল খাতুন, আফশীন, আফরীন, নগুনাথপুরবাকী গ্রামের নাছিমা খাতুন, বাগআঁচড়া গ্রামের জাহিদা বেগম, মোঃ রিহান, লাবনী খাতুন, বাগেরহাটের দাড়িলা গ্রামের তানজীলা বেগম, যশোরের সানতলা গ্রামের বকুল বেগম, মনিরামপুরের আগরআঁটি গ্রামের জাহানারা খাতুন, সালমা খাতুন ও বরগুনার বাইনগুনিয়া গ্রামের সোহাগী খাতুন।

আটককৃতদের বেশির ভাগই বাড়ি যশোরের বিভিন্ন এলাকায়। এছাড়া সাতক্ষীরা, নড়াইল ও বরগুনার বাসিন্দা রয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মোঃ তারেক জানান, নিজস্ব গোয়েন্দা মাধ্যমে জানতে পেরে ভারত থেকে বাংলাদেশের প্রবেশের সময় তাদের আটক করা হয়।

তাদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, করোনার এই সময়ে ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে মানুষের প্রবেশের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সে জন্য বিজিবি’র নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

দিনে ও রাতে বাড়তি টহল চলছে বলে যোগকরেন। উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলা জুড়ে পাশ্ববর্তি দেশ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত এলাকা রয়েছে প্রায় ৭০ কিলোমিটার। এর মধ্যে কাটাতারবিহীন এলাকা প্রায় ১১ কিলোমিটার। এই কাটাতারবিহীন এলাকা দিয়েই মানুষ অবৈধ পথে এপার ওপার যাতায়াত করে থাকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।