লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
অবশেষে ঝিনাইদহ পৌরসভার দ্বায়িত্ব প্রশাসকের কাছে হস্তান্তর সম্পন্ন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- মেয়াদ শেষ হওয়ার ৫ বছর ৭ মাস পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে ঝিনাইদহ পৌরসভার দ্বায়িত্ব প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক মন্ত্রনালয়ের নিয়োগপ্রাপ্ত প্রশাসকের কাছে দ্বায়িত্ব হস্তান্তর করেন মেয়র সাইদুল করিম মিন্টু। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও পৌরসভার কাউন্সিলর ও সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নব-নিযুক্ত প্রশাসক ইয়ারুল ইসলাম জানান, সর্বশেষ ২০১১ সালের ১৩ মার্চ ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতিকে মেয়র নির্বাচিত হন সাইদুল করিম মিন্টু। ২০১৬ সালের ২ এপ্রিল মেয়াদ শেষে পরবর্তী নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতা সংক্রান্ত মামলা চলমান থাকায় নির্বাচন বন্ধ ছিল। জটিলতা নিরসন করে পৌরসভার প্রশাসক নিয়োগ দিতে গত রোববার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

ওই প্রজ্ঞাপনে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালককে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগের ৬ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বায়িত্ব হস্তান্তরের সময় মেয়র সাইদুল করিম মিন্টু তার দ্বায়িত্ব কালে পৌরসভার রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সুবিধাসহ নানা উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরেন। বিদায়ের সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সঠিকভাবে তাদের দ্বায়িত্বপালের আহŸান জানান। সেসময় উপস্থিত সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।