লগইন
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ নভেম্বর, ২০২৬ | ০২:০১ দুপুর ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা

প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তুলতে অনন্য এক উদ্যোগ নিয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নিজেদের সংগ্রহের মাধ্যমে রাজাধানীর উত্তরার একটি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে উপহার সামগ্রী পৌঁছে দিয়ে ভালোবাসা ও আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে তারা। উপহার পেয়ে আনন্দে মেতে ওঠে সেখানকার সুবিধাবঞ্চিত শিশুরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার বাউনিয়া পূর্ব পাড়ায় অবস্থিত ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন পরিচালিত ইগনাইট স্কুলে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করা ১১০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে এবিজি ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া উপহারসমূহ তুলে দেওয়া হয়।

শিশুদের দেওয়া এসব সামগ্রীর মধ্যে ছিল নতুন শীতবস্ত্র, বিভিন্ন খেলনা, শিশুতোষ গল্পের বই, খাতা, কলম, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী, ব্যাগ, মোজা এবং চকোলেট। উপহার হাতে পেয়েই খুদে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে চওড়া হাসি।

আয়োজকরা জানান, উপহার বিতরণের মূল উদ্দেশ্য কেবল বস্তুর আদান-প্রদান ছিল না; লক্ষ্য ছিল শিশুদের মাঝে আনন্দের মুহূর্ত তৈরি করা ও সামাজিক বন্ধন দৃঢ় করা। পরীক্ষা চলায় এবং শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় সরাসরি সব শিক্ষার্থী উপস্থিত থাকতে না পারলেও তাদের প্রতিনিধি হয়ে শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিশুদের সার্বিক খোঁজখবর নেন ও আনন্দ ভাগ করে নেন।

পুরো আয়োজনটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন এবিজির ভাইস চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। সংশ্লিষ্টরা জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের মানবকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রেরণাতেই শিক্ষার্থীদের এই উদ্যোগ।

উল্লেখ্য, ইগনাইট স্কুলে ১১০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে। বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীদের এ উপহার বিতরণ তাদের শিক্ষার পথকে আরও আনন্দময় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উপহার পাঠাতে পেরে আনন্দ প্রকাশ করেছে শিক্ষার্থীরাও। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আমায় নূর সাফা জানায়, শিশু দিবস উপলক্ষে অন্য বন্ধুদের খুশি করতে সে বই, ব্যাগ ও পুতুল উপহার হিসেবে দিয়েছে। আরেক শিক্ষার্থী ইরতিজা ইরাম রায়না জানায়, সুবিধাবঞ্চিত বন্ধুদের জন্য উপহার প্রস্তুত করতে পেরে তার খুব ভালো লেগেছে।

ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অপারেশনস ডিরেক্টর ইশরাত জাহান বসুন্ধরা স্কুলের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করে আয়োজক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজনের সমন্বয়ক ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নুসরাত নিগার বলেন, শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের পরিপূর্ণ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। অন্য শিক্ষক মনসুর রহমানও এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ভাইস চেয়ারম্যান সাবরিনা সোবহানের দিকনির্দেশনায় ভবিষ্যতে এ ধরনের সামাজিক সেবা কার্যক্রম আরও বিভিন্ন ভেন্যুতে সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদের কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী সামাজিক শিক্ষা দেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইনি জটিলতায় থমকে আছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেনের কাজ, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা

১ ঘন্টা আগে
আইনি জটিলতায় থমকে আছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেনের কাজ, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ চিঠি, দেশে ফেরানোর আকুতি

১ ঘন্টা আগে
পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ চিঠি, দেশে ফেরানোর আকুতি

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান | ২১১টি অ্যাসেম্বলি নিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন

২ ঘন্টা আগে
২১১টি অ্যাসেম্বলি নিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন

যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

২ ঘন্টা আগে
যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের চেষ্টা হলে কঠোর জবাব | আইনমন্ত্রী ঝিনাইদহে

৩ ঘন্টা আগে
আইনমন্ত্রী ঝিনাইদহে

ই-কমার্সে রাজস্ব ফাঁকি রোধে এনবিআরের কড়াকড়ি | ভ্যাট নজরদারিতে ২৭ হাজার অনলাইন প্রতিষ্ঠান

৩ ঘন্টা আগে
ভ্যাট নজরদারিতে ২৭ হাজার অনলাইন প্রতিষ্ঠান

মেহেরপুরে জামায়াতের সরকারবিরোধী বিক্ষোভ ও সমাবেশ | 'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান

৪ ঘন্টা আগে
'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান

শিশুদের খাদ্যে বৈচিত্র্যের তীব্র সংকট | পুষ্টি ও জনস্বাস্থ্যে তৈরি হচ্ছে বড় ঝুঁকি

৪ ঘন্টা আগে
পুষ্টি ও জনস্বাস্থ্যে তৈরি হচ্ছে বড় ঝুঁকি

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা

৫ ঘন্টা আগে
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা

পবিত্র কোরআনের আলোকে মানবজাতির মর্যাদার ১০টি অনন্য দিক

৫ ঘন্টা আগে
পবিত্র কোরআনের আলোকে মানবজাতির মর্যাদার ১০টি অনন্য দিক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।