লগইন
'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ নভেম্বর, ২০২৬ | ০৩:০১ দুপুর ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে জামায়াতের সরকারবিরোধী বিক্ষোভ ও সমাবেশ | 'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং লুটপাটের অভিযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের সামনে আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিকেল সাড়ে ৪টার দিকে জেলা জামায়াতের উদ্যোগে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তারা সরকারের তীব্র সমালোচনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে দেশের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

সমাবেশ শেষে সেখান থেকে একটি বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল ‘সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান। তিনি তার বক্তব্যে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ ছাড়াও, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের নায়েবে আমির মাহবুব উল আলম, জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইনসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য তুলে ধরেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইনি জটিলতায় থমকে আছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেনের কাজ, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা

১ ঘন্টা আগে
আইনি জটিলতায় থমকে আছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেনের কাজ, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ চিঠি, দেশে ফেরানোর আকুতি

১ ঘন্টা আগে
পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ চিঠি, দেশে ফেরানোর আকুতি

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান | ২১১টি অ্যাসেম্বলি নিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন

২ ঘন্টা আগে
২১১টি অ্যাসেম্বলি নিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন

যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

২ ঘন্টা আগে
যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের চেষ্টা হলে কঠোর জবাব | আইনমন্ত্রী ঝিনাইদহে

৩ ঘন্টা আগে
আইনমন্ত্রী ঝিনাইদহে

ই-কমার্সে রাজস্ব ফাঁকি রোধে এনবিআরের কড়াকড়ি | ভ্যাট নজরদারিতে ২৭ হাজার অনলাইন প্রতিষ্ঠান

৩ ঘন্টা আগে
ভ্যাট নজরদারিতে ২৭ হাজার অনলাইন প্রতিষ্ঠান

মেহেরপুরে জামায়াতের সরকারবিরোধী বিক্ষোভ ও সমাবেশ | 'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান

৪ ঘন্টা আগে
'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান

শিশুদের খাদ্যে বৈচিত্র্যের তীব্র সংকট | পুষ্টি ও জনস্বাস্থ্যে তৈরি হচ্ছে বড় ঝুঁকি

৪ ঘন্টা আগে
পুষ্টি ও জনস্বাস্থ্যে তৈরি হচ্ছে বড় ঝুঁকি

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা

৫ ঘন্টা আগে
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা

পবিত্র কোরআনের আলোকে মানবজাতির মর্যাদার ১০টি অনন্য দিক

৫ ঘন্টা আগে
পবিত্র কোরআনের আলোকে মানবজাতির মর্যাদার ১০টি অনন্য দিক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।