লগইন
আইনি জটিলতায় থমকে আছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেনের কাজ, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ নভেম্বর, ২০২৬ | ০৬:০১ বিকাল ৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া

আইনি জটিলতায় থমকে আছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেনের কাজ, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা

মাত্র ৪৫০ মিটার জমির মালিকানা সংক্রান্ত বিরোধ ও আদালতের স্থগিতাদেশের কারণে পাঁচ বছর ধরে থমকে রয়েছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া অংশের চার লেন উন্নীতকরণ কাজ। কুষ্টিয়া শহরের চৌরহাস ও বটতৈলীর মধ্যবর্তী অংশে এই অচলাবস্থার কারণে নিত্যদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বাড়ছে পথচারী ও পরিবহন চালকদের চরম ভোগান্তি।

জানা গেছে, ২০২১ সালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের উন্নয়ন কাজ শুরু হয়। পরবর্তীতে ২০২৬ সালে অন্যান্য অংশের উন্নয়ন বাস্তবায়িত হলেও জমি সংক্রান্ত বিরোধে এই অংশে নির্মাণ ব্যাহত হয়। ৯৯ শতক জমির পারিবারিক মালিকানা দাবি করে নির্মাণকাজে আপত্তি তোলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল হক। পরবর্তীতে বিষয়টি গড়ায় উচ্চ আদালত পর্যন্ত।

আদালতের নিষেধাজ্ঞার ফলে নির্ধারিত চার লেনের অংশে কাজ বন্ধ থাকে এবং সেখানে বর্তমানে স্টিল ও কার ওয়াশের ব্যবসা পরিচালিত হচ্ছে। মহাসড়কের মূল পথ সংকুচিত হয়ে পরায় চার লেনের যানবাহনগুলোকে ওই অংশে একমুখী দুই লেনের ঝুঁকিপূর্ণ টার্নিং পয়েন্ট পার হতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক বিভাগ স্টপেজ সাইনবোর্ড বসালেও ঝুঁকি কমেনি।

সংকীর্ণ এই বাঁকে বাস ও ট্রাকের মতো ভারী যানবাহন চলাচলের সময় প্রতিনিয়ত মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সম্প্রতি সাংবাদিক রাসেল রানা এই স্থানে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পরিবহন চালকরা জানান, পার্শ্ববর্তী বিআরবি ও কিয়ামসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ছুটির সময় এই অংশ পার হওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

তথ্য সূত্রে জানা যায়, উক্ত জমির মালিকানা নিয়ে বিরোধের শুরু ১৯৮০ সালে। ওই বছর ১০৪৪১, ১০২৩২, ১০২৩৩ ও ১০২৬২ নম্বর দলিলের মাধ্যমে আজিজুল হক ও অন্যরা জমিটি কেনেন। তবে সড়ক বিভাগের দাবি, জমিটি মূলত কুষ্টিয়া পৌরসভার সম্পত্তি। বর্তমানে হাইকোর্টে ৩৪৭৪/২২ নম্বরের মামলায় আদালত কয়েক দফায় সংস্কার ও নির্মাণকাজে এক বছর করে নিষেধাজ্ঞা জারি করেছেন।

কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পারভেজ হোসাইন বলেন, "জমিটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান। আদালত থেকে ব্যক্তি মালিকানার পক্ষে রায় এলেও সড়ক বিভাগ পুনরায় আপিল করেছে। কিন্তু প্রতিপক্ষ আদালত থেকে কাজ বন্ধের ওপর স্থগিতাদেশ নিয়ে এসেছেন। সেই আদেশের বিরুদ্ধেও আমরা আইনি পদক্ষেপ নিয়েছি, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"

পাঁচ বছর ধরে আটকে থাকা এই অসমাপ্ত সড়কের আইনি জটিলতা দ্রুত নিরসন করে চার লেন নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইনি জটিলতায় থমকে আছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেনের কাজ, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা

১ ঘন্টা আগে
আইনি জটিলতায় থমকে আছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেনের কাজ, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ চিঠি, দেশে ফেরানোর আকুতি

১ ঘন্টা আগে
পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে বিশেষ চিঠি, দেশে ফেরানোর আকুতি

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান | ২১১টি অ্যাসেম্বলি নিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন

২ ঘন্টা আগে
২১১টি অ্যাসেম্বলি নিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন

যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

২ ঘন্টা আগে
যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ

বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের চেষ্টা হলে কঠোর জবাব | আইনমন্ত্রী ঝিনাইদহে

৩ ঘন্টা আগে
আইনমন্ত্রী ঝিনাইদহে

ই-কমার্সে রাজস্ব ফাঁকি রোধে এনবিআরের কড়াকড়ি | ভ্যাট নজরদারিতে ২৭ হাজার অনলাইন প্রতিষ্ঠান

৩ ঘন্টা আগে
ভ্যাট নজরদারিতে ২৭ হাজার অনলাইন প্রতিষ্ঠান

মেহেরপুরে জামায়াতের সরকারবিরোধী বিক্ষোভ ও সমাবেশ | 'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান

৪ ঘন্টা আগে
'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান

শিশুদের খাদ্যে বৈচিত্র্যের তীব্র সংকট | পুষ্টি ও জনস্বাস্থ্যে তৈরি হচ্ছে বড় ঝুঁকি

৪ ঘন্টা আগে
পুষ্টি ও জনস্বাস্থ্যে তৈরি হচ্ছে বড় ঝুঁকি

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা

৫ ঘন্টা আগে
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা

পবিত্র কোরআনের আলোকে মানবজাতির মর্যাদার ১০টি অনন্য দিক

৫ ঘন্টা আগে
পবিত্র কোরআনের আলোকে মানবজাতির মর্যাদার ১০টি অনন্য দিক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।