সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
যশোরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩, প্রাইভেটকার জব্দ
ভারতে পাচারের সময় যশোর থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার এবং ২৩ গ্রাম রুপা উদ্ধার করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িতে থাকা তিন ব্যক্তির শরীরে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অভিযুক্তরা জানান, তারা রাজধানী ঢাকা থেকে এসব স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা করছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণ, রুপা এবং প্রাইভেটকার সহ আটক তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
আইনমন্ত্রী ঝিনাইদহে
২১১টি অ্যাসেম্বলি নিয়ে পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন
সম্পর্কিত সংবাদ
খুলনার নার্সারিতে আবিষ্কৃত বহুরূপী ফুল | ‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়
১ দিন আগে
যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসকের অভিনব উদ্যোগ | কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা
১ দিন আগে
এইচএসসি পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল | যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ
৩ দিন আগে