লগইন
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬ | ০১:০০ দুপুর ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা

মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

দেশের প্রত্যন্ত এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রায় ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো দূরের মেঠোপথ পেরিয়ে আসা কিশোরীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, যাতায়াতের ক্লান্তি ও নিরাপত্তাহীনতা দূর করা এবং বাল্যবিবাহ প্রতিরোধ করে নারীশিক্ষা প্রসারে ভূমিকা রাখা। সাইকেল ব্যবহারের ফলে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে, যা পরিবারগুলোর ওপর চাপ অনেকটাই হ্রাস করবে।

বুধবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপিত বিভিন্ন মান ও ডিজাইনের বাইসাইকেল নিজে চালিয়ে পরখ করেন প্রধানমন্ত্রী। বাইসাইকেলগুলোর গুণগত মান ও ব্যবহারিক সুবিধা যাচাই শেষে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে অন্য এক প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞাননির্ভর ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ (২৬-২৮ নভেম্বর) উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি বলেন, বিশ্ববাজারে হালাল মাংস, দুগ্ধ ও পোলট্রি পণ্যের বড় সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

৫৪ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা হচ্ছে বিশাল আমানত, বিতরণ না হওয়ায় অলস ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা

মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

৫৪ মিনিট আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার

সময়ের সাক্ষী আলমডাঙ্গা রেলস্টেশন | ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

১ ঘন্টা আগে
ইতিহাসের গৌরব আজ অবহেলার ক্ষতচিহ্নে মলিন

চুয়েটে অচলাবস্থা | উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

২ ঘন্টা আগে
উপাচার্য পুনর্বহালের দাবিতে ফের কমপ্লিট শাটডাউন, গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

২ ঘন্টা আগে
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৫ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৫ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৬ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।