সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ
গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালিয়েছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকেরা মিছিল নিয়ে মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে একদল পোশাক শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস মোড়ে পৌঁছায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
এদিকে নতুন করে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুর এলাকার কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংবেদনশীল স্থানগুলোতে পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ককটেলসহ এক ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, কয়েকটি স্থানে বিস্ফোরণ ও আতঙ্ক
৬ দিন আগে
নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন
১ সপ্তাহ আগে
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
১ সপ্তাহ আগে