সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে আমদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালামের দাফন সম্পন্ন
মেহেরপুরের রায়পুর গ্রামের কৃতী সন্তান এবং আমদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকালে রায়পুর গোরস্থান সংলগ্ন মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ সময় বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও তার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে আবুল কালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন। পারিবারিক সূত্র জানায়, ঢাকার আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে প্রায় এক মাস ধরে তার চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে বুধবার রাতে তাকে মেহেরপুরের নিজ বাড়িতে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রাতে তিনি মারা যান। আবুল কালামের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
এশিয়া কাপ সেমিফাইনালে শাহাদতের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৩২, রিপনের জোড়া আঘাত
নিষেধাজ্ঞা অমান্য করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকেরা
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে জামায়াতের সরকারবিরোধী বিক্ষোভ ও সমাবেশ | 'সন্ত্রাসীদের আস্তানা এ বাংলায় হবে না' স্লোগান
১০ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক
১ দিন আগে
জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্যাপন
১ দিন আগে