সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
এশিয়া কাপ সেমিফাইনালে শাহাদতের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৩২, রিপনের জোড়া আঘাত
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২৩২ রান। দলের পক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান শাহাদত হোসেন।
শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ওপেনিং জুটি ভাঙতে বেশি সময় নেননি পাকিস্তান ‘এ’ দলের পেসার আলী রাজা। তার বাউন্সারে মাত্র ২ রান করে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। এর কিছুক্ষণ পরই ১৭ বলে ৯ রান করে রাজার বলে বোল্ড হন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
তৃতীয় উইকেটে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম এবং শাহাদত হোসেন। তাদের ৯৫ রানের বিচক্ষণ জুটি দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করে। এই জুটিতে শাহাদত তার আসরের প্রথম অর্ধশতক পূরণ করেন। তবে মাহিদুল ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হলে এই জুটি ভাঙে। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। আফিফ হোসেন ৫ ও সাব্বির রহমান শূন্য রানে ফিরে যান, যাদের শিকার করেন মুকিম। মেহরব হোসেন ২৮ রান করে হাসান নেওয়াজের বলে আউট হন, একই ওভারে মোহাম্মদ রুবেলও ফেরেন। শেষ দিকে রাকিবুল ইসলাম ১০ রান করে আউট হন।
একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান শাহাদত। তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দলীয় সংগ্রহ বাড়তে থাকে। শেষ ওভারগুলোতে রিপন মন্ডলের ১২ বলে ১৯ রানের কার্যকরী ইনিংসের সুবাদে বাংলাদেশ সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়। শাহাদত ১০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন, যা ছিল ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে গড়া এক অনবদ্য ইনিংস। পাকিস্তানের পক্ষে সুফিয়ান মুকিম ২৯ রানে ৩টি, হাসান ৩০ রানে ২টি এবং রাজা ৪০ রানে ২টি উইকেট লাভ করেন।
২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ‘এ’ দলকে শুরুতেই ধাক্কা দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। দুর্দান্ত বোলিং করেন রিপন মন্ডল। চতুর্থ ওভারের প্রথম বলেই মাজ সাদাকাতকে মিড উইকেটে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। এরপর একই ওভারের চতুর্থ বলে শামিল হোসেনকেও ক্যাচ আউট করেন রিপন। এই দুটি দ্রুত উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে বড় স্কোরের চাপ আরও বাড়িয়ে দিয়েছেন এই তরুণ বোলার।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
কাছাকাছি — আলেয়া মান্নান
মেহেরপুরে আমদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালামের দাফন সম্পন্ন
সম্পর্কিত সংবাদ
মেসির স্কুলের মার্কশিট ফাঁস | গণিত ও শারীরিক শিক্ষায় কেমন ছিলেন ফুটবল জাদুকর?
১ দিন আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)
১ দিন আগে
আইপিএল নিলাম | প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি
৩ দিন আগে