সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিষেধাজ্ঞা অমান্য করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকেরা
সরকারি বিধিনিষেধ ও ভূরাজনৈতিক উত্তেজনার দেয়াল টপকে ভারতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে পাকিস্তানি টিভি ধারাবাহিক। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি জনপ্রিয় ড্রামা ‘দার-এ-নিজাত’ নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে অভূতপূর্ব উন্মাদনা দেখা গেছে। দিল্লিতে সম্প্রতি ব্যক্তিগত উদ্যোগে এই নাটকের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন আবু সুফিয়ান খান নামে এক উদ্যোক্তা। মাত্র ৪৫ জন দর্শক আসার কথা ভাবা হলেও প্রদর্শনীটি দেখতে আবেদন জমা পড়ে ৭০০টিরও বেশি।
অন্যান্য পাকিস্তানি নাটক ও গানের মতোই ‘দার-এ-নিজাত’ আনুষ্ঠানিকভাবে ভারতে নিষিদ্ধ। তা সত্ত্বেও ভিপিএন প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে ভারতীয় দর্শকেরা নাটকটির ভিডিও ও পর্বগুলো নিয়মিত শেয়ার করছেন। বিশেষ করে নাটকের অন্যতম প্রধান চরিত্র ‘আবু বকর’-কে নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা চলছে। অনুরাগী দর্শকেরা মজার ছলে একটি বাক্যও বেশ ছড়িয়ে দিয়েছেন—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’।
অনলাইনের গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন শহরে দল বেঁধে এই নাটক দেখার আয়োজন করা হচ্ছে। তবে প্রদর্শনীর খবর পেয়ে পুলিশ তা বন্ধ করতে তৎপর রয়েছে। সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একাধিক প্রদর্শনীর পরিকল্পনা করা হলেও কর্তৃপক্ষের নজরে আসার পর তা বাতিল করে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের সামরিক সম্পর্কে চরম টানাপোড়েন শুরু হয়। এর পরপরই অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবে পাকিস্তানি গান, চলচ্চিত্র ও নাটক ভারতীয় দর্শকদের জন্য ভূ-অবস্থানভিত্তিক ব্লক (জিও-ব্লক) করে ভারত সরকার। সম্প্রতি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সকেও এই নাটকটি ভারত থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে সরকার কড়াকড়ি আরোপ করলেও ভিপিএন ব্যবহার করে ভারতীয় দর্শকেরা সহজেই তা দেখছেন। গবেষণা প্রতিষ্ঠান ‘টপটেনভিপিএন’-এর তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা আরোপের দিনে ভারতে ভিপিএন খোঁজার পরিমাণ ৭২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। পাকিস্তানি টিভি নেটওয়ার্ক ‘এআরওয়াই এন্টারটেইনমেন্ট’-এর প্রধান জেরজিস সেজা জানিয়েছেন, তাঁদের মোট দর্শকের অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতের।
পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া এবং দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সংস্কৃতি একটি শক্তিশালী মেলবন্ধন হিসেবে কাজ করে। প্রযুক্তি ও ইন্টারনেটের যুগে বিধিনিষেধ দিয়ে মানুষের সাংস্কৃতিক আগ্রহকে পুরোপুরি দমন করা সম্ভব নয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
মেহেরপুরে আমদহ ইউনিয়ন বিএনপি নেতা আবুল কালামের দাফন সম্পন্ন
নিলামে এমন চড়া দামের রহস্য কী?
সম্পর্কিত সংবাদ
স্মৃতির ফ্রেমে মাতিয়া বানু শুকু | শিল্প, ত্যাগ ও ভালোবাসার অনন্য উপাখ্যান
৫২ মিনিট আগে
ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম
১ দিন আগে
অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা
২ দিন আগে