সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
২০২৭ সাল থেকে ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে মিড ডে মিল | ডা. জুবাইদা রহমান
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণ এবং শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশব্যাপী ‘মিড ডে মিল’ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের ৫০০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী দুপুরের পুষ্টিকর খাবার পাবে। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলার প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। শিশু শিক্ষায় তাদের ধরে রাখতে এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে স্কুল ফিডিং কর্মসূচি অত্যন্ত কার্যকরী। ২০২৭ সাল নাগাদ ৫০০ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে এটি চালু হলে পুষ্টিহীনতা দূর করতে তা বড় ভূমিকা রাখবে। এ সময় খাবারের পুষ্টি ও মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ততা ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ রন্ধন প্রতিযোগিতায় প্রাপ্ত ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা ৫টি রেসিপি নির্বাচন করে পুরস্কৃত করা হয়। এতে প্রথম পুরস্কার পান মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান লাভ করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন।
শিশুদের খাবার আরও বৈচিত্র্যময় ও স্বাস্থ্যসম্মত করতে স্থানীয় পর্যায়ে রান্নার প্রতিযোগিতার প্রস্তাব দিয়ে ডা. জুবাইদা বলেন, স্থানীয় সহজলভ্য শাকসবজি, দুগ্ধজাত ও আমিষজাতীয় উপাদান দিয়ে রান্নার নতুন ধারণা তৈরি করা সম্ভব। তিনি রান্নাকে কেবল খাদ্য প্রস্তুতির উপায় নয়, বরং সংস্কৃতি, সৃজনশীলতা ও বিজ্ঞানের সমন্বিত রূপ হিসেবে তুলে ধরেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। অপুষ্টি দূর করতে ভিটামিন এ-সমৃদ্ধ সোনালি ধান, পোকামাকড় প্রতিরোধী বেগুন ও রোগ প্রতিরোধী আলু চাষ বাড়াতে কৃষকদের সহায়তার তাগিদ দেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
যুদ্ধ, বীরত্ব এবং কালজয়ী স্বদেশযাত্রার মহাকাব্য
সত্যিকারের আল্লাহভীরু ও রব্বানি আলেমদের ১০টি মূল বৈশিষ্ট্য
সম্পর্কিত সংবাদ
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা পাবলিক স্কুলের শিক্ষার্থীরা
১ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার
১ দিন আগে
মেধাবী ও দরিদ্র ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিচ্ছে সরকার
২ দিন আগে