লগইন
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ নভেম্বর, ২০২৬ | ০৬:০০ সকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তি | মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর তিন সদস্যদেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নীতি নির্ধারণী কর্মকর্তারা ফের আলোচনায় বসেছেন। শুক্রবার প্রথম দিনের বৈঠক শেষে শনিবার সমাপনী দিনেও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা জোটে নিজেদের কৌশল ও সামরিক সহায়তার পরিধি নিয়ে কথা বলছেন। গত ৭ আগস্ট তিন দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর আক্রমণকে জোটের অন্য সব দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।

ইসলামাবাদে আয়োজিত এ বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ছাড়াও অংশ নিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। চুক্তির শর্তানুযায়ী সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকার থাকলেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি অভিযানে সেনা পাঠাতে সম্মত নয় পাকিস্তান বা তুরস্ক।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান সম্প্রতি পরিষ্কার করেছেন যে, সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানি সেনারা সীমান্ত অতিক্রম করে ইয়েমেনের ভেতরে কোনো আগ্রাসন চালাবে না। আবার অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও নিশ্চিত করেছেন, তারা সৌদি আরবকে প্রতিরক্ষামূলক সহায়তা দিলেও ইয়েমেনে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেননি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, চুক্তিটি আপাতত শুধুই আত্মরক্ষামূলক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

রিয়াদের কিং ফয়সাল সেন্টারের গবেষক উমের করিম মনে করেন, হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে পাকিস্তান সরাসরি জড়ালে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্ভাব্য মধ্যস্থতায় পাকিস্তানের প্রভাব ক্ষুণ্ন হবে। অন্যদিকে, ইয়েমেনে হুতিদের হামলা অব্যাহত থাকলে রিয়াদ থেকেও কূটনৈতিক চাপ বাড়তে পারে। ফলে ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং সৌদির প্রতিরক্ষা চাহিদা পূরণ করার ক্ষেত্রে কঠিন এক কূটনৈতিক ভারসাম্যের মুখোমুখি দাঁড়িয়েছে পাকিস্তান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ জন

২৩ মিনিট আগে
দেশজুড়ে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ জন

মক্কা প্রতিরক্ষা চুক্তি | মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান

২৪ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক উদ্ধার, ধৃত ২

২ ঘন্টা আগে
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক উদ্ধার, ধৃত ২

উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি

৩ ঘন্টা আগে
উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি

দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার থাকে না | শৈলকুপায় আইনমন্ত্রী

৩ ঘন্টা আগে
শৈলকুপায় আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন

নারীর প্রতি সহিংসতা রোধে নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ ও বিচার

৪ ঘন্টা আগে
নারীর প্রতি সহিংসতা রোধে নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ ও বিচার

স্মৃতির ফ্রেমে মাতিয়া বানু শুকু | শিল্প, ত্যাগ ও ভালোবাসার অনন্য উপাখ্যান

৫ ঘন্টা আগে
শিল্প, ত্যাগ ও ভালোবাসার অনন্য উপাখ্যান

নতুন প্রজন্মকে কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

৫ ঘন্টা আগে
নতুন প্রজন্মকে কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১০০ টাকার এক বান্ডিল নোটের মূল্য ৩১ হাজার টাকা | নিলামে এমন চড়া দামের রহস্য কী?

৬ ঘন্টা আগে
নিলামে এমন চড়া দামের রহস্য কী?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।