সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রুশ নৌবহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন 'পার্ম' উন্মোচন করলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নৌবহরে একটি অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন উন্মোচন করেছেন। মস্কোর দাবি, এটিই তাদের প্রথম সাবমেরিন যা শব্দের চেয়ে ৯ গুণ দ্রুতগতিসম্পন্ন রুশ ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে তারা নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করবে।
ক্রেমলিন থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, গত শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পুতিন। এর মাধ্যমে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পুতিন উল্লেখ করেন, "বিশ্বের হাতে গোনা যে কয়েকটি দেশ এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম, রাশিয়া তাদের অন্যতম। এর বৈশ্বিক প্রভাব বিস্তারের এবং যেকোনো প্রান্তে পৌঁছানোর ক্ষমতা রয়েছে।"
এসব পারমাণবিক সাবমেরিন রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। গভীর সমুদ্রের নিচে গোপনে চলাচল করার সক্ষমতা থাকায় এগুলো শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়ে না। এর ফলে রাশিয়া যদি কখনো হামলার শিকার হয়, তবে এসব সাবমেরিন থেকে পাল্টা পারমাণবিক আঘাত হানা সম্ভব হবে।
পুতিন আরও জানান, ২০৩০ সালের মধ্যে নৌবাহিনী আরও পাঁচটি অনুরূপ সাবমেরিন হাতে পাবে। এই সাবমেরিনগুলো বিশ্বের যেকোনো মহাসাগরে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যকরভাবে হামলা চালাতে সক্ষম।
রুশ প্রেসিডেন্ট দৃঢ়তার সাথে বলেন, রাশিয়া তার নৌবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া অব্যাহত রাখবে এবং একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সকল পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হরমুজে বিস্ফোরিত দুই তেল ট্যাংকার | নৌ-মাইনের আঘাতে অগ্নিকাণ্ডের অভিযোগ আইআরজিসির
৭ ঘন্টা আগে
মক্কা প্রতিরক্ষা চুক্তি | মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান
১০ ঘন্টা আগে
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ
১ দিন আগে