লগইন
ন্যাটোর ভবিষ্যৎ সামরিক প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৫:১৮ বিকাল ১৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা | ন্যাটোর ভবিষ্যৎ সামরিক প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন

রাশিয়া-ইউক্রেন দীর্ঘস্থায়ী যুদ্ধ ন্যাটোর সামনে এক নতুন প্রশ্ন উত্থাপন করেছে: ভবিষ্যৎ সংঘাতের জন্য সামরিক জোটটি কি যথেষ্ট প্রস্তুত? যুদ্ধক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি এবং কৌশল মোকাবিলায় ন্যাটোর অস্ত্র ও সামরিক পরিকল্পনা কতটা কার্যকর, তা নিয়ে বেশ কয়েকজন সামরিক বিশ্লেষক সন্দেহ প্রকাশ করেছেন।

রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনে ইউক্রেনে লাখ লাখ মানুষের প্রাণহানি হয়েছে এবং এই যুদ্ধ নতুন অস্ত্র ও সামরিক প্রযুক্তির পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে। ইউক্রেনীয় ও পশ্চিমা প্রতিরক্ষা খাতের পাঁচ কর্মকর্তার মতে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পরিবর্তন এতটাই দ্রুত ঘটছে যে, ন্যাটোর কিছু অস্ত্র ও কৌশল অচিরেই অকার্যকর হয়ে পড়তে পারে। তাঁদের দাবি, ইউক্রেন যেখানে কয়েক সপ্তাহের মধ্যে নতুন প্রযুক্তি ও কৌশলের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে, সেখানে ন্যাটো সাধারণত অস্ত্র সংগ্রহ ও নতুন সামরিক ব্যবস্থা তৈরিতে কয়েক বছর বা এমনকি কয়েক দশক সময় নেয়।

ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্টের সহ-মালিক ও প্রধান ডিজাইনার দেনিস শ্তিলেরমান জানান, বর্তমানে একটি ড্রোন তৈরি করতে প্রায় ৫ হাজার ডলার খরচ হলেও সেটি একটি ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, যা ট্যাঙ্কের গুরুত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে। যদিও সামরিক বিশ্লেষকদের একটি অংশ এখনো ভবিষ্যৎ যুদ্ধে ট্যাঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মনে করেন। কম খরচের ড্রোন যুদ্ধের কৌশলেও বড় পরিবর্তন এনেছে। এখন সেনাদের বড় দলে অবস্থান করা কিংবা সামরিক যানবাহনের দীর্ঘ বহর আগের তুলনায় অনেক সহজে ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার ওলেক্সান্দর পিভনেঙ্কো উল্লেখ করেন, গত বছর তাঁদের বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নেওয়া আন্তর্জাতিক সেনারা অবস্থানে হামলা চালাতে দক্ষ হলেও, আকাশে ড্রোন থাকা অবস্থায় কোনো সেনা সেটির দিকে নজর না রাখলে পুরো দলটি বিপদে পড়তে পারে। গত জুনে এস্তোনিয়ার পালডিস্কির কাছে ন্যাটোর একটি সামরিক মহড়ায় রয়টার্স অংশ নিয়েছিল। রাশিয়া থেকে ২১০ মাইল সীমান্ত দূরে অবস্থিত এস্তোনিয়া বর্তমানে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করছে। ওই মহড়ায় মার্কিন ও ইউরোপীয় সেনারা যুদ্ধকালীন ফিল্ড হাসপাতালে আহতদের চিকিৎসার অনুশীলন করেন। তবে ওই মহড়ায় ধরে নেওয়া হয়েছিল যে, হাসপাতালগুলোর ওপরের আকাশসীমার নিয়ন্ত্রণ ন্যাটোর হাতে থাকবে। কিন্তু সস্তা, গোপনে উড়তে সক্ষম এবং দূরপাল্লার ড্রোনের যুগে এমন নিশ্চয়তা আর আগের মতো নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতা থেকে ন্যাটোকে শিক্ষা দিতে ইউক্রেন ক্রমেই বড় ভূমিকা রাখছে। তবে ন্যাটোর সামরিক আমলাতন্ত্র এই শিক্ষা দ্রুত গ্রহণ করতে পারছে না বলেও অভিযোগ রয়েছে। ন্যাটোর মনস্তাত্ত্বিক যুদ্ধবিষয়ক প্রশিক্ষণ নেওয়া এক ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, রোমানিয়ায় পাওয়া কিছু প্রশিক্ষণসামগ্রীতে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন ঘটনাকে উদাহরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি ন্যাটো।

ইউক্রেন যুদ্ধ ন্যাটোর সামনে আরেকটি বড় দুর্বলতা স্পষ্ট করেছে— আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা ইউরোপের উন্নত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরতাও প্রকাশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থা, যা ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম ব্যবহৃত হয়। বর্তমানে ইউক্রেনে প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ঘাটতি রয়েছে। প্যাট্রিয়টের ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে কৌশলগত দুর্বলতায় পরিণত হতে পারে— এমন আশঙ্কায় ইউরোপ নিজস্ব বিকল্প ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ফ্রান্স ও ইতালির তৈরি নতুন এসএএমপি/টি-এনজি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানোর অপেক্ষায় রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম এই ব্যবস্থার সরবরাহ দ্রুত করার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ও ন্যাটোর সেনাদের একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মন্ত্রণালয়টি ড্রোন ও রেডিও-ইলেকট্রনিক যুদ্ধকৌশলে ইউক্রেনের অভিজ্ঞতাকে বিশ্বে অনন্য বলে উল্লেখ করেছে। একই সঙ্গে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউরোপের উদ্যোগেরও প্রশংসা করেছে। গত জুলাইয়ে ইউক্রেন ও ইউরোপের নয়টি মিত্রদেশ মিলে একটি আকাশ প্রতিরক্ষা জোট গঠন করে। এর আওতায় নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যৌথভাবে তৈরির পরিকল্পনা রয়েছে। ‘ফ্রেইজা’ নামের এই প্রকল্পে প্রায় এক ডজন কোম্পানি যুক্ত হয়েছে এবং ফায়ার পয়েন্ট এর প্রধান বেসরকারি অংশীদার। এই প্রকল্পটির লক্ষ্য প্যাট্রিয়টের তুলনায় কম খরচে এবং দ্রুত উৎপাদনযোগ্য একটি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। একই সঙ্গে এর উৎপাদন ও নিয়ন্ত্রণ যেন ইউরোপের হাতেই থাকে, সেটিও নিশ্চিত করতে চায় অংশীদাররা। ফায়ার পয়েন্টের প্রধান ডিজাইনার শ্তিলেরমান বলেন, একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যদি ২০ বিলিয়ন ডলার ব্যয় করা হয়, তাহলে নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে তাদের স্বাধীন থাকা প্রয়োজন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

১ ঘন্টা আগে
সৌদি আরবে আটক ২২ বাংলাদেশির দণ্ড নিয়ে ধোঁয়াশা, কনস্যুলার সহায়তা পেতে জটিলতা

মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

১ ঘন্টা আগে
মহান আল্লাহর দরবারে ইবাদত কবুলের অপরিহার্য ৪টি শর্ত

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

৬ ঘন্টা আগে
রাওয়ালপিন্ডিতে রেকর্ডের মেলা

সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

৬ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার

আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে অভিযান; আনন্দধামের ঝুঁকিপূর্ণ দোকান সরানোর নির্দেশ

আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

৮ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

৯ ঘন্টা আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

রাশেদ খান

৯ ঘন্টা আগে
রাশেদ খান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।