লগইন
নিমগ্ন পাঠাগারের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ৩১ মে, ২০২৬ | ১২:১৮ রাত ৬২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নিমগ্ন পাঠাগারের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত

৩০ মে ২০২৬ খ্রি. রোজ শনিবার আলমডাঙ্গা আনন্দধাম নিমগ্ন পাঠাগার কক্ষে নিমগ্ন পাঠাগারের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঠক, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক মনোমুগ্ধকর সমাবেশ ঘটে। মুনশি মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় হাফেজ খালিদ হাসানের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন নিমগ্ন পাঠাগারের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান রানা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মাহফুজ মিঁয়া। সঙ্গীত পরিবেশন করেন তাওহিদ খান ও আল ইমরান বকুল।

অনুষ্ঠানের আলোচনাপর্বে বক্তব্য প্রদান করেন কবি ও গবেষক হেলাল উদ্দিন, রাষ্ট্রচিন্তক জন আলফ, প্রভাষক খাইরুল ইসলাম, ইতিহাস অন্বেষক শাহিন আহমেদ টিটো, কথাসাহিত্যিক পিন্টু রহমান, চুয়াডাঙ্গা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদন মোঃ নাসির উদ্দিন এটম। এরপর নিমগ্ন পাঠাগারের সভাপতি ইমদাদুল হকের সমাপনী বক্তব্যের পর অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি নজমুল হেলাল।

নিমগ্ন পাঠাগারের পাঠকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার পরিচালক ইলিয়াস আব্দুল্লাহ ও বেলায়েত হোসেন বিপু। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন রাশেদ কিরণ, মাওলানা মাসুদ কামাল ও আতিকুর ফরায়েজী।

নিজের আঁকা ছবি নিমগ্ন পাঠাগারকে প্রদান করেন ওয়াসিফ জামান সোহাগ। এছাড়া অনুষ্ঠানে কবি কাজল আহমেদের 'মেঘবদল' কাব্যের মোড়ক উন্মোচন করা হয়। এরপর নিমগ্ন পাঠাগারের পাঠকদের মাঝে তিন ক্যাটাগরিতে — সর্বোচ্চ উপস্থিতি, সর্বোচ্চ বই গ্রহীতা ও সর্বোচ্চ সংখ্যক বইয়ের রিভিউদাতাদের পুরস্কার প্রদান করা হয়। কবি কাজল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের উপস্থিতিদের মাঝে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পরিশেষে, মুফতি মাহদি হাসানের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠান শেষে অতিথিদের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত 'নিমগ্ন পাঠাগার ম্যাগাজিন' উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি কহন কুদ্দুস, তামিম হোসেন ডালিম, মাওলানা নাহিদ বিন শাহিদ, আবু বকর সিদ্দিক, মাওলানা আল আমিন, নাদিউজ্জামান রিজভী, মাওলানা আমির হামজা, আনিসুজ্জামান, ইকবাল বাহার মুকুল, সোহেল রানা, জাহাঙ্গির পিন্টু, মাহবুব সেতু, নাঈমুর রহমান, আব্দুল্লাহ আল রাতুল, শারজিল হাসান, ইসমাইল শিপন, মো: সালাউদ্দিন, সাব্বির আহমেদ, সাদিকুল ইসলাম, বনি আমিন, সিদ্দিক হোসেন, ইউনুছ আলী, কুরবান আলী, মাফি, সংগ্রাম, বিপ্লব প্রমুখ।

ফটোক্রেডিট: তাওহিদুজ্জামান রাব্বি

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৪০ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৪১ মিনিট আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৪ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৪ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৫ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৫ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৬ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৬ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৭ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৮ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।