লগইন
মেহেরপুরের গাংনীতে ১৩টি আমচারা কেটে ফেলায় ক্ষতি ১০ হাজার টাকা, থানায় অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ অক্টোবর, ২০২৬ | ০৭:০১ সকাল ১০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে ১৩টি আমচারা কেটে ফেলায় ক্ষতি ১০ হাজার টাকা, থানায় অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি আমবাগানের ১৩টি চারা গাছ কেটে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী আব্দুল হালিম তিনজনের বিরুদ্ধে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোহাঃ আব্দুল হালিম (৪৮) গাংনী উপজেলার চৌগাছা গ্রামের মোল্লাপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন মোছা. পারভীনা আক্তার (৪০), তার স্বামী আক্তার আলী (৪৫), এবং সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়ার কাশেম আলী (৫০)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল হালিমের আমবাগানটি অভিযুক্তদের জমির পাশেই অবস্থিত। অভিযুক্ত কাশেম আলী দীর্ঘকাল ধরে পারভীনা আক্তারের জমি চাষাবাদ করে আসছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তরা বিভিন্ন সময়ে আব্দুল হালিমের জমিতে লাগানো আমগাছের চারা কাটার চেষ্টা করেছেন। এ বিষয়ে নিষেধ করা হলে তারা গাছের চারা কেটে ফেলার হুমকিও দেন।

আব্দুল হালিমের ভাষ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর বিকেলে তিনি তার আমবাগান দেখে মেহেরপুর যান। এরপর ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে বাগানে ফিরে এসে দেখেন যে, অজ্ঞাতনামা ব্যক্তিরা তার বাগানের ১৩টি আমগাছের চারা কেটে ফেলেছে। এতে তার আনুমানিক ১০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত আব্দুল হালিম অভিযুক্তদের কাছে ঘটনাটি জানতে চাইলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নানা রকম ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগে জানানো হয়েছে। জমির সীমানা নিয়ে বিরোধ এবং পূর্বের হুমকি-ধমকির কারণে আব্দুল হালিম মনে করছেন, অভিযুক্তরাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

১০ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকার বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

১ ঘন্টা আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

৫ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

৫ ঘন্টা আগে
লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

৬ ঘন্টা আগে
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৬ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

৭ ঘন্টা আগে
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

৯ ঘন্টা আগে
অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

৯ ঘন্টা আগে
এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।