সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?
ক্রিকেট মাঠে বল টেম্পারিং নিয়ে উসমান খাজার বিস্ফোরক মন্তব্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই মাঠে বল হাতে ঝড় তুললেন এক তরুণ পেসার। পার্থে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়ে নিজের জানান দিলেন ২১ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার মাহলি বিয়ার্ডম্যান।
অভিষেক ওয়ানডেতেই মাত্র ২৪ রান খরচায় ৬টি উইকেট শিকার করে ইংল্যান্ডকে ১৩১ রানে গুটিয়ে দেন এই তরুণ তুর্কি। জবাবে ব্যাট করতে নেমে ১৫৯ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে এটিই এখন সেরা বোলিং ফিগারের রেকর্ড। এর মাধ্যমে বিয়ার্ডম্যান ভেঙে দিয়েছেন ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ রানে ৫ উইকেট নেওয়া সাবেক পেসার ও বর্তমান নির্বাচক টনি ডোডেমেইডের দীর্ঘদিনের কীর্তি।
নিজের ঘরের মাঠ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ২১ বছর ২ মাস ১৩ দিন বয়সে আরও একটি অনন্য রেকর্ড গড়েন তিনি। কুপার কনোলিকে পেছনে ফেলে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন বিয়ার্ডম্যান।
২০০৫ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডুনসবরোয় জন্মগ্রহণ করা এই ডানহাতি পেসার ২০১৩-১৪ মৌসুমে অ্যাশেজ সিরিজে মিচেল জনসনের বিধ্বংসী বোলিং দেখে তাঁর বোলিং অ্যাকশন অনুকরণ শুরু করেন। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের এই সদস্য তখন থেকেই প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে অভ্যস্ত। আজ ইংলিশদের বিপক্ষে ম্যাচেও তাঁর গতি ছিল ১৪০ কিলোমিটারেরও বেশি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড
১৪ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী
১ দিন আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল
১ দিন আগে