লগইন
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬ | ০৩:০০ দুপুর ১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অর্থনীতি
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের সর্বশেষ প্রযুক্তি ও পণ্য নিয়ে শুরু হয়েছে ছয়টি আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী। সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত তিন দিনব্যাপী এই মেলায় বিশ্বের ২০টি দেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠান তাদের আধুনিক পণ্য প্রদর্শন করছে। পুরো প্রদর্শনীতে প্রায় ৫০০টি প্যাভিলিয়ন ও বুথ স্থান পেয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হওয়া এই মেলা আগামী শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণ ও দর্শনার্থীদের জন্য আন্তর্জাতিক এই প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। আয়োজক সংস্থা জানিয়েছে, এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ব্যবসা প্রসারে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম। আয়োজকদের ধারণা, তিন দিনে অন্তত ২০ হাজার ব্যবসায়ী, প্রকৌশলী, স্থপতি ও বিভিন্ন পেশাজীবী মেলাটি পরিদর্শন করবেন।

এই যৌথ আয়োজনের আওতায় অনুষ্ঠিত হচ্ছে ৩১তম বিল্ড বাংলাদেশ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো, ২৮তম পাওয়ার বাংলাদেশ, ২৩তম সোলার বাংলাদেশ, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো।

আবাসন ও নির্মাণ খাতের মেলায় লিফট, এসি, বিভিন্ন কনস্ট্রাকশন সামগ্রী, ইন্টেরিয়র উপাদান এবং স্যানিটারি পণ্য প্রদর্শিত হচ্ছে। এছাড়া রিয়েল এস্টেট এক্সপোতে মেলায় অংশ নেওয়া আবাসন কোম্পানিগুলো তাদের বর্তমান ও আগামীর বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তুলে ধরছে। আয়োজনের শেষ দু'দিন শনি ও রবিবারে স্থাপত্যবিষয়ক মাস্টারক্লাস এবং অভিজ্ঞতা বিনিময় সেশন অনুষ্ঠিত হবে, যেখানে যুক্ত থাকবেন বিশিষ্ট স্থপতি ও গবেষকরা।

অন্যদিকে পাওয়ার ও সোলার প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক সোলার প্যানেল, ইনভার্টার ও স্মার্ট লাইটিং প্রযুক্তির সমাহার ঘটেছে। পাশাপাশি ওয়াটার বাংলাদেশ এক্সপোতে শিল্প-কারখানা ও বাসাবাড়ির বর্জ্য পানি ব্যবস্থাপনা, লবণাক্ততা নিরসন এবং আধুনিক পানি শোধন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিরাপদ পানির সংকট মোকাবিলায় সতর্ক করেন। তিনি জানান, ঢাকা শহরে বিপুল সংখ্যক মানুষের বিশুদ্ধ পানির সুব্যবস্থা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এছাড়া ঢাকার চারপাশের নদীগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার নদী ও খাল পুনঃখননের বিশাল কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘমেয়াদী পানিস সংকট মেটাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্পটি অনুমোদন পেয়েছে, যার নির্মাণকাজ আগামী বছর শুরু করার পরিকল্পনা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

২২ মিনিট আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

২৪ মিনিট আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

৪ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

৪ ঘন্টা আগে
লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

৫ ঘন্টা আগে
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৫ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

৬ ঘন্টা আগে
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

৮ ঘন্টা আগে
অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

৮ ঘন্টা আগে
এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

১২ ঘন্টা আগে
জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।