সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেহেরপুর সদর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাস মেয়াদের জন্য এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটিতে মো. নুরুজ্জামান তাজলকে আহ্বায়ক, মো. হুমায়ুন কবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. মশিউর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং ইব্রাহিম হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সদস্যসচিব মো. মুনিম হোসেন মিরন, সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক এবং সহসাংগঠনিক সম্পাদক আবু হানিফ। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মো. মাসাদ আলী, মো. বজলু রহমান, মো. হাসনাতুল ইসলাম ও মো. সাজিদুল ইসলামকে।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টির মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক মো. রফিকুজ্জামান রফিক স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক
৩০ সেকেন্ড আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার
১ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি
১ ঘন্টা আগে