লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:০৭ দুপুর ৬২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

নির্বাচন
জাতীয় নির্বাচন জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে নির্বাচনী ফলাফল প্রকাশের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কে‌ন্দ্রে ফলাফল ঘোষনার পর বিএন‌পি নেতাক‌র্মি‌দের হামলায় অন্তত ৬ জন জামায়াতকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণার পর জগন্নাথপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএন‌পির সমর্থকরা জামায়াত ক‌র্মি‌দের উপর হামলার ক‌রে।

হামলায় আহতরা হলেন—জগন্নাথপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আবু হাসান (২৩), মৃত আব্দুল জলিলের ছেলে লুৎফর রহমান (৫৫), মৃত আব্দুল জলিলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬০), মৃত খেজমত মন্ডলের ছেলে ইকরামুল হক (৪৫), ওয়াদুদের ছেলে শমিক (২১), মৃত আবুল হোসেনের ছেলে আতিয়ার রহমান (৫০), মৃত মোজাহার হোসেনের ছে‌লে শরিফুল ইসলাম (৪৮)।

আহতদের হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণের করা হয়। বাকিরা বর্তমানে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল জানান, নির্বাচনের পর সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটেছে। আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।