লগইন
আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ : ২১ পদের বিপরীতে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ অক্টোবর, ২০২৬ | ০৫:৩০ বিকাল ১৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ : ২১ পদের বিপরীতে ৩৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে যেমন প্রতিদ্বন্দ্বিতার আমেজ তৈরি হয়েছে, তেমনি সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৯ ও ১০ অক্টোবর শুক্রবার ও শনিবার প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক হোসেন।

এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহসাধারণ সম্পাদক পদে ৫ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ধর্ম সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন এবং সদস্য পদে ১১ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নির্বাচনী আচরণবিধিও নির্ধারণ করা হয়েছে। আচরণবিধি অনুযায়ী, প্রচারণায় ব্যানার, পোস্টার, ফেস্টুন ও মাইক ব্যবহার করা যাবে না। প্রার্থীরা কেবল হ্যান্ডবিলের মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন। এ ছাড়া র‌্যালি, মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আগামী ২৯ অক্টোবর রাত ১২টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ করতে হবে। ভোট প্রদানের সময় ভোটারদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র রাখতে হবে।

এদিকে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের তৎপরতা ও ভোটারদের আগ্রহ। ব্যবসায়ী নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

সব মিলিয়ে আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২৭ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২৭ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।